advertisement

Jaipur Husband Murder: কোলের উপরে বস্তায় স্বামীর দেহ, প্রেমিকের বাইকে চেপে ফেলতে গেলেন স্ত্রী! মিরাটের পর এবার জয়পুর

Last Updated:
ধৃত গৃহবধূ এবং তার প্রেমিক (বাঁদিকে)৷ সিসিটিভিতে ধরা পড়া ছবি (ডান দিকে)৷
ধৃত গৃহবধূ এবং তার প্রেমিক (বাঁদিকে)৷ সিসিটিভিতে ধরা পড়া ছবি (ডান দিকে)৷
জয়পুর: মিরাটে মার্চেন্ট নেভির অফিসারের হাড় হিম করা হত্যাকাণ্ডে শিউড়ে উঠেছে দেশ৷ সেই রেশ কাটতে না কাটতেই এবার জয়পুরে স্ত্রী এবং তার প্রেমিকের হাতে খুন হলেন আরও এক ব্যক্তি৷ এবার এই ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে৷
জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে আরও এক পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন ওই ব্যক্তি৷ এই সম্পর্কে আপত্তিও জানান তিনি৷ সেই কারণেই তাঁকে খুন হতে হয়৷ সিসিটিভি ভিডিওতে ধরা পড়েছে, খুনের পর ওই ব্যক্তির দেহ মোটরসাইকেলে করে নিয়ে জঙ্গলে ফেলতে যাচ্ছেন মৃতের স্ত্রী এবং তার প্রেমিক৷ দেহটি পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করে দুই অভিযুক্ত৷
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ধন্নালাল সাইনি৷ তাঁর স্ত্রী গোপালি দেবীর সঙ্গে দিনদয়াল কুশওয়াহা নামে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল৷ পাঁচ বছর ধরে এই সম্পর্ক চলছিল৷ বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যেতে ধন্নালালের কাছে কারখানায় চাকরির মিথ্যে গল্পও বলে তাঁর স্ত্রী৷ কারখানায় যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক দিনদয়ালের কাছে যেত ওই গৃহবধূ৷ দিনদয়াল একটি কাপড়ের দোকানে কাজ করত৷
advertisement
কিন্তু স্ত্রীর এই দাবিতে সন্দেহ হয় পেশায় সবজি বিক্রেতা ধন্নালালের৷ স্ত্রীর পিছু নিয়ে একদিন সেই কাপড়ের দোকানে পৌঁছে যায় সে৷ সেখানেই স্ত্রী এবং তার প্রেমিককে একসঙ্গে দেখে ফেলেন ধন্নালাল৷ এর পরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি৷
এর পরই ধন্নালালকে ভুল বুঝিয়ে অন্য একটি দোকানের ভিতরে নিয়ে যায় তাঁর স্ত্রী গোপালি দেবী এবং তার প্রেমিক৷ অভিযোগ, সেখানেই লোহার রড দিয়ে ধন্নালালের মাথায় আঘাত করে দু জনে৷ এর পর দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়৷
advertisement
খুনের পর দেহ লোপাটের পরিকল্পনা করে ধন্নালালের স্ত্রী এবং তার প্রেমিক৷ দেহটি একটি বস্তায় ভরে তারা৷ এর পর দিনদয়ালের মোটরসাইকেলে করে বস্তাটি নিয়ে দেহটি জঙ্গলে ফেলতে যায় দুই অভিযুক্ত৷ একটি সিসিটিভি ফুটেজে বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় দু জনের ছবিও ধরা পড়েছে৷ তাতে দেখা গিয়েছে, দিনদয়াল মোটরসাইকেল চালাচ্ছেন৷ আর পিছনের আসনে কোলের উপরে একটি বড়সড় বস্তা নিয়ে বসে রয়েছে ধন্নালালের স্ত্রী৷ ওই বস্তার ভিতরেই ছিল ধন্নালালের দেহ৷
advertisement
এর পর রাস্তার ধারে একটি জায়গায় ধন্নালালের দেহ ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় দু জনে৷ উদ্দেশ্য ছিল দেহ পুড়িয়ে দিয়ে খুনের প্রমাণ লোপাট করা৷ কিন্তু দেহ অর্ধেক পুড়তে না পুড়তেই একটি গাড়ি তাদের দিকে আসছে দেখে পালিয়ে যায় ধন্নালালের স্ত্রী এবং তার প্রেমিক৷ পরে অর্ধদগ্ধ ওই দেহ উদ্ধার করে পুলিশ৷ দু দিন পর ওই মৃতদেহের পরিচয় জানতে পারে পুলিশ৷ এর পরই ধন্নালালের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jaipur Husband Murder: কোলের উপরে বস্তায় স্বামীর দেহ, প্রেমিকের বাইকে চেপে ফেলতে গেলেন স্ত্রী! মিরাটের পর এবার জয়পুর
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement