advertisement

Crime News: ভাড়াটের সঙ্গে চুটিয়ে প্রেম, হাত-পা বেঁধে মাটির ৭ ফুট নীচে জ্যান্ত পুঁতে দিল...! মেরঠের পরে আরও এক বীভৎস কাণ্ড

Last Updated:

তবে এই খুনের কথা এতদিন পর্যন্ত অজানাই ছিল৷ জগদীপ হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায়, তাঁর পরিবার তাঁর জন্য মিসিং ডায়েরি করে৷

News18
News18
হরিয়ানা: স্বামীকে ১৫ টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে দিয়েছিল স্ত্রী৷ ফালা ফালা করে দিয়েছিল গলা, স্ত্রীয়ের ছুরি আঘাতে ফুটো হয়ে গিয়েছিল হৃৎপিণ্ড৷ মেরঠ খুনের ঘটনায় যখন মুসকান-সাহিলের একের পর এক কাণ্ড সামনে আসছে, ঠিক তখনই আরও এক ভয়ঙ্কর ঘটনার কথা সামনে এল হরিয়ানায়৷ হরিয়ানার রোহতকে স্ত্রীয়ের প্রেমিক সন্দেহে এক ব্যক্তিকে ৭ ফুট গভীর কূপে জ্যান্ত পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ খুনের ঠিক ৩ মাস পরে উদ্ধার হল দেহ৷ এতদিন কী ভাবে নিজেদের অপরাধ লুকিয়ে রাখতে পারলেন খুনিরা?
রোহতক পুলিশ জানাচ্ছে, শহরের বাবা মাস্তনাথ বিশ্ববিদ্যালয়ে যোগাসনের শিক্ষক হিসাবে চাকরি করতেন জগদীপ নামের এক ব্যক্তি৷ চাকরির কারণেই রোহতকের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি৷ সেই বাড়ির মালিকের নাম ছিল হরদীপ৷
পুলিশ জানিয়েছে, হরদীপ সন্দেহ করতেন জগদীপের সঙ্গে তাঁর স্ত্রী গোপনে পরকীয়া চালাচ্ছেন৷ সেটা জানতে পেরেই বন্ধুদের সঙ্গে জগদীপকে খুনের চক্রান্ত করেন বাড়ির মালিক৷
advertisement
advertisement
জানা গিয়েছে, গত বছর ২৪ ডিসেম্বর জগদীপ যখন কাজ থেকে ফিরছিলেন, তখন বন্ধুদের সাহায্য নিয়ে তাঁকে কিডন্যাপ করেন হরদীপ৷ তারপর তাঁকে পন্তবসের চরখি দাদরি গ্রামে নিয়ে যান৷ সেখানে নিয়ে গিয়ে হরদীপ ও তাঁর বন্ধুরা স্থির করেন জগদীপকে জ্যান্ত কবর দেবেন৷ দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয় জগদীপের হাত পা৷ মুখে লাগিয়ে দেওয়া হয় টেপ, যাতে জগদীপ চিৎকার না করতে পারেন৷ এরপর, জগদীপকে জ্যান্তই ওই ৭ ফুট গভীর গর্তে ফেলে পুঁতে দেন হরদীপ ও তাঁর বন্ধুরা৷
advertisement
তবে এই খুনের কথা এতদিন পর্যন্ত অজানাই ছিল৷ জগদীপ হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায়, তাঁর পরিবার তাঁর জন্য মিসিং ডায়েরি করে৷ শিবাজি কলোনি থানার পুলিশ গত ৩ জানুয়ারি সেই মিসিং কমপ্লেইন্টের তদন্ত শুরু করে৷ সেখান থেকেই জগদীপের কল রেকর্ড খতিয়ে দেখা শুরু হয়৷
advertisement
এরপর একে একে সন্দেহ পরে হরদীপ ও তাঁর এক বন্ধু ধর্মপালের উপরে৷ অভিযুক্তদের হেফাজতে নিয়ে জেরা করতেই পুলিশের জানতে পারে খুনের গোটা ঘটনা৷
গত ২৪ ডিসেম্বর খুন হওয়ার ৩ মাস পরে গত ২৪ মার্চ ওই বোর ওয়েল খুঁড়ে উদ্ধার হয় জগদীপের দেহ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ভাড়াটের সঙ্গে চুটিয়ে প্রেম, হাত-পা বেঁধে মাটির ৭ ফুট নীচে জ্যান্ত পুঁতে দিল...! মেরঠের পরে আরও এক বীভৎস কাণ্ড
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement