advertisement

Mamata Banerjee request for Tata Group: টাটাদের হাতে এয়ার ইন্ডিয়া, স্বাগত জানালেন মমতা, একটিই আশ্বাস চান মুখ্যমন্ত্রী

Last Updated:

কেন্দ্রীয় সরকারের থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনেছে টাটা গোষ্ঠী৷ তার পর থেকেই সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে (Air India take over by Tata Group)৷

টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া, স্বাগত জানালেন মমতা৷
টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া, স্বাগত জানালেন মমতা৷
#কলকাতা: টাটাদের হাতে এয়ার ইন্ডিয়ার (Air India) মালিকানা যাওয়ায় তাঁর আপত্তি নেই৷ কিন্তু এয়ার ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কোনও কর্মীকেই যাতে বরখাস্ত না করা হয়, টাটাদের (Tata Group) উদ্দেশে সেই অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কেন্দ্রীয় সরকারের থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা কিনেছে টাটা গোষ্ঠী৷ তার পর থেকেই সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে৷ কলকাতায় এয়ার ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কর্মীরাও এ নিয়ে আন্দোলনে নেমেছেন৷
advertisement
সোমবার বিকেলেই কলকাতা থেকে লখনউ উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর এয়ার ইন্ডিয়ার চুক্তিভিত্তিক কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি৷ পরে সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বলেন, 'টাটারা এয়ার ইন্ডিয়া নিয়েছে, আমরা তাদের স্বাগত জানাই৷ কিন্তু আমার একটাই শর্ত, কোনও কর্মীর যেন চাকরি না যায়৷ এত বছর ধরে কোনও কর্মীকে যদি চুক্তিভিত্তিক করে রাখা হয়, তাহলে সেটা কি তাঁদের দোষ? এয়ার ইন্ডিয়া টাটাদের বিক্রি করার আগে কেন্দ্রীয় সরকারেরই এই বিষয়টি নিশ্চিত করা উচিত৷'
advertisement
সিঙ্গুর পর্বের পর থেকেই টাটা গোষ্ঠীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থেকেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বার বারই বলেছেন, টাটাদের বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে কোনও সমস্যা নেই তাঁর৷ তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়েছেন, এ রাজ্যে শিল্পে বিনিয়োগ টানাই তাঁর সরকারের অগ্রাধিকার হবে৷
এ দিন কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা৷ কারণ কলকাতা বিমাবন্দরের উপরে চাপ কমাতে নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা চলছে৷ রাজ্য সরকার জমি খুঁজে দিতে না পারার কারণেই বিমাবন্দর তৈরির কাজ শুরু করা যাচ্ছে না বলে কলকাতায় এসে অভিযোগ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য পাল্টা দাবি করেছেন, নতুন বিমানবন্দর তৈরির জন্য অন্তত এক হাজার একর জমি চাই৷ রাজ্য সরকার জমির খোঁজ চালাচ্ছে৷ মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন, 'আমরা তো অণ্ডাল বিমাবন্দরকে কেন আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে না? তাহলে তো পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, বিহারের মানুষ উপকৃত হন৷ শুধুমাত্র রাজনীতির জন্য এসব অভিযোগ করে লাভ নেই৷'
advertisement
নতুন বিমানবন্দরের জন্য জমি খোঁজার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, 'সিঙ্গুর, নন্দীগ্রামের মতো জোর করে জমি নিয়ে কিছু করতে দেব না৷ বালুরঘাট, মালদহ বিমানবন্দর তৈরি আছে, চালু করছেন না কেন? আমরাও তো চাই যাতে জমি খুঁজে পাওয়া যায়৷ '
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee request for Tata Group: টাটাদের হাতে এয়ার ইন্ডিয়া, স্বাগত জানালেন মমতা, একটিই আশ্বাস চান মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement