advertisement

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা

Last Updated:
#কলকাতা: শপথের পর এবার প্রধানমন্ত্রী মোদির ডাকা সর্বদল বৈঠকেও যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি লিখে সেকথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী ৷ আগামিকাল অর্থাৎ বুধবার এক দেশ, এক ভোট ইস্যুতে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মোদি ৷
সর্বদল বৈঠকে যেতে নারাজ তৃণমূলনেত্রী ৷ চিঠি দিয়ে না যাওয়ার কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক দেশ, এক ভোট নিয়ে এত কম সময়ে আলোচনা করা যায় না ৷ এনিয়ে কেন্দ্রকে তিনি সাংবিধানিক বিশেষজ্ঞ ও সব দলের সদস্যদের মতামত নেওয়ার কথা বলেছেন ৷ একইসঙ্গে কেন্দ্রের কাছে তিনি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন ৷
advertisement
লোকসভা ও রাজ্যসভার সমস্ত দলের সভাপতিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকেই তৃণমূল সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল কেন্দ্র ৷ তা প্রত্যাখান করেছেন মমতা ৷ এর আগে প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকেও অনুপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement