advertisement

Mamata Banerjee at Supreme Court: আদালতে কমিশনকে ‘হোয়াটস অ্যাপ কমিশন’ বলে কটাক্ষ, সুপ্রিম কোর্টে বিবাহিত মহিলাদের SIR সমস্যার কথা তুলে ধরলেন মমতা

Last Updated:

প্রতিক্রিয়ায় বিচারপতি জানান, ‘‘এটা হতে পারে না৷’’ মমতা ফের কমিশনের তীব্র সমালোচনা করে কোর্টরুমে দাঁড়িয়ে বলেন, ‘‘এটাই ওরা (নির্বাচন কমিশন) করছে৷ মেয়েরা যাঁরা শ্বশুরবাড়ি গেছে বলে ঠিকানা বদলেছে, তাঁদের নামও বাদ দেওয়া হচ্ছে৷ অনেক সময় গরিব মানুষও বাসা বদল করে৷ কিন্তু, এই লজিকাল ডিসক্রিপেন্সির জন্য (সমস্যা হচ্ছে)৷ ’’

News18
News18
নয়াদিল্লি: বুধবার সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি চলাকালীন কোর্টরুমে দাঁড়িয়ে আবেদনকারী হিসাবে নিজে সওয়াল করে বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির এজলাসে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আবেদনের শুনানি৷ সেখানে সাধারণ ভোটারদের হয়ে একাধিক কথা বিচারপতিদের সামনে তুলে ধরেন মমতা৷ এজলাসে তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন৷
বুধবার বেঞ্চের সামনে সওয়াল করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে ‘হোয়াটস অ্যাপ কমিশন’ বলে উল্লেখ করেন। অভিযোগ করেন এসআইআর-এর জন্য সরকারি নথি অনুমোদন করছে না। বলেন, ‘‘শুধুমাত্র নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর প্রক্রিয়া৷ শুধুমাত্র তথ্য না মেলাই এখানে মুখ্য নয়..বিষয়টি অপরিকল্পিত..মেয়েরা বিয়ের পরে শ্বশুরবাড়ি যায়…স্বামীর পদবি ব্যবহার করে..এটাকেও মিসম্যাচ বলছে৷’’
advertisement
advertisement
প্রতিক্রিয়ায় বিচারপতি জানান, ‘‘এটা হতে পারে না৷’’ মমতা ফের কমিশনের তীব্র সমালোচনা করে কোর্টরুমে দাঁড়িয়ে বলেন, ‘‘এটাই ওরা (নির্বাচন কমিশন) করছে৷ মেয়েরা যাঁরা শ্বশুরবাড়ি গেছে বলে ঠিকানা বদলেছে, তাঁদের নামও বাদ দেওয়া হচ্ছে৷ অনেক সময় গরিব মানুষও বাসা বদল করে৷ কিন্তু, এই লজিকাল ডিসক্রিপেন্সির জন্য (সমস্যা হচ্ছে)৷ ’’
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘পশ্চিমবঙ্গের মানুষ খুব খুশি যে আদালত আধার কার্ডকে অন্যতম নথি হিসাবে স্বীকৃতি দিয়েছে৷ অন্য রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেটও নেওয়া হয়েছে৷ জাতি শংসাপত্র নেওয়া হচ্ছে৷ শুধু সামনে নির্বাচন বলে ওরা বাংলাকে টার্গেট করেছে৷ ৪টি রাজ্যে ভোট রয়েছে৷ তাহলে ২৪ বছর পরে হঠাৎ ৩ মাসের মধ্যে এত তাড়াহুড়ো করে (এসআইআর প্রক্রিয়া) কেন করা হচ্ছে? এখন ধান তোলার সময়, মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে কাজের জন্য, ১০০-রও বেশি মানুষ মারা গিয়েছেন৷ অনেক বিএলও মারা গিয়েছেন৷ কতজন হাসপাতালে চিকিৎসাধীন৷ অসমে (এসআইআর) হচ্ছে না কেন?’’
advertisement
আগামী সোমবার এসআইআর মামলার পরবর্তী শুনানি৷ মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন বলে জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে পশ্চিমবঙ্গে বাড়ানো হতে পারে এসআইআরের সময়সীমা। অন্যদিকে সূত্রের খবর, আগামী সোমবার ফের দিল্লিতে এসে শুনানিতে যোগ দেবেন তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে আগামী রবিবার দিল্লিতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee at Supreme Court: আদালতে কমিশনকে ‘হোয়াটস অ্যাপ কমিশন’ বলে কটাক্ষ, সুপ্রিম কোর্টে বিবাহিত মহিলাদের SIR সমস্যার কথা তুলে ধরলেন মমতা
Next Article
advertisement
Paschim Midnapore News: ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র! 'আজব' যুক্তি পরিবারের
  • ফ্রিজবন্দি জেঠিমার মৃতদেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে।

  • গোপন কথা ছড়িয়ে পড়ে এলাকায়৷ শুরু জোর শোরগোল।

  • আনন্দের সঙ্গে নয়, দুঃখের সঙ্গেই হয়েছে বিয়ের অনুষ্ঠান৷ বলছে পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement