advertisement

naushad siddiqui on Partha Chatterjee: ‘পার্থকাকুকে জিজ্ঞেস করতাম...,’ জেল খেটেছেন তিনিও, তাই একটা প্রশ্ন ছিল নওশাদ সিদ্দিকির! দেখা না পেয়ে হলেন হতাশ

Last Updated:

নওশাদ বলেন, ‘‘বিধায়কের অধিকার কোনও না কোনও স্ট্যান্ডিং কমিটি বা অ্যাসেম্বলি কমিটিতে থাকবে৷ আইন ভেঙে এটা করা হয়নি৷ যদি ওঁর বিধায়ক পদ বাতিল হয়ে যেত, তারপরে দেওয়া হত, তাহলে বলতে পারতাম৷ আইন মোতাবেক হয়েছে, এখানে কোনও প্রশ্ন আসছে না৷’’

News18
News18
কলকাতা: বিধায়ক হিসাবে বিধানসভায় আসেন না, কেন স্যান্ডিং কমিটির সদস্য৷ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে হওয়া এমনই সব সমালোচনায় এবার ‘পার্থ কাকু’র পাশে দাঁড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ সম্প্রতি বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নওশাদ বলেন, ‘‘আইন মেনেই উনি (পার্থ চট্টোপাধ্যায়) স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন৷’’
নওশাদ বলেন, ‘‘বিধায়কের অধিকার কোনও না কোনও স্ট্যান্ডিং কমিটি বা অ্যাসেম্বলি কমিটিতে থাকবে৷ আইন ভেঙে এটা করা হয়নি৷ যদি ওঁর বিধায়ক পদ বাতিল হয়ে যেত, তারপরে দেওয়া হত, তাহলে বলতে পারতাম৷ আইন মোতাবেক হয়েছে, এখানে কোনও প্রশ্ন আসছে না৷’’
advertisement
advertisement
এরপরেই নওশাদ খানিক হতাশার সুরে বলেন, বিধানসভার মধ্যে গিয়ে এদিন তিনি পার্থ চট্টোপাধ্যায়কে খুঁজছিলেন, কিন্তু দেখতে পাননি৷ জানান, ‘‘আমি কাকু সম্বোধন করি৷ আজ থেকে নয়, দীর্ঘদিন ধরেই কাকু সম্বোধন করে কথা বলি৷’’
নওশাদ বলেন, ‘‘দেখা হলে কাকুকে জিজ্ঞাসা করতাম যে জেলে খাওয়া দাওয়া কেমন দিয়েছিল৷ কারণ, আপনারা জানেন আমি ৪২ দিন জেল খেটেছিলাম পুলিশ কাস্টডিতে৷ খাওয়া দাওয়ার যা কোয়ালিটি, নিম্নমানের, সেটাই জিজ্ঞেস করতাম৷ আমাদের সাথে যেটা হয়েছিল, ওঁনার সাথে কী ট্রিট হয়েছে সেটা জিজ্ঞসাবা করতাম৷’’
advertisement
প্রসঙ্গত, একুশের নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের হয়ে একমাত্র বিরোধী আসন পেয়ে বিধায়ক হয়েছিলেন নওশাদ সিদ্দিকি৷ ছাব্বিশের নির্বাচনেও বামফ্রন্টের সঙ্গে জোট করছে আইএসএফ৷ অন্তত, সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তেমনই ইঙ্গিত দিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
naushad siddiqui on Partha Chatterjee: ‘পার্থকাকুকে জিজ্ঞেস করতাম...,’ জেল খেটেছেন তিনিও, তাই একটা প্রশ্ন ছিল নওশাদ সিদ্দিকির! দেখা না পেয়ে হলেন হতাশ
Next Article
advertisement
Nitin Nabin Meeting: এক মাসের জন্য ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সামনেই ভোট, কী কী করতে হবে...বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
এক মাসের ‘হোমওয়ার্ক’ দিয়ে দিলেন নিতিন নবীন! সুকান্তর বাড়িতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক
  • সুকান্ত মজুমদারের বাড়িতে নিতিন নবীন

  • বঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক

  • দু’ঘণ্টা ধরে বৈঠক, নিলেন সংসদীয় এলাকা ভিত্তিক রিপোর্ট কার্ড

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement