advertisement

Mamata Banerjee৷ Farm Laws Repealed: 'কৃষকদের জয়', আইন প্রত্যাহারের ঘোষণায় অভিনন্দন জানিয়ে বার্তা মমতার

Last Updated:

গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Mamata Banerjee reaction on Farm Laws Repealed)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত আন্দোলনকারী কৃষকদের জয়৷ নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত (Farm Laws Repealed) ঘোষণার পরই কৃষকদের অভিনন্দন জানিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে গিয়ে যে কৃষকরা প্রাণ হারিয়েছেন, তাঁদের কথাও স্মরণ করে সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, 'বিজেপি-র নির্মমতার কাছে নত না হয়ে যে কৃষকরা নিরবিচ্ছিন্ন ভাবে লড়াই চালিয়ে গিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন৷ এটা আপনাদের জয়৷ এই লড়াই যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদেরকে আমার গভীর সমবেদনা জানাই৷'
advertisement
advertisement
গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ আগামী ২৯ নভেম্বর থেকে সংসদে অধিবেশন শুরু হলেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সরকার শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷
advertisement
একই সঙ্গে অবশ্য প্রধানমন্ত্রী এ দিনও দাবি করেছেন, কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্যই এই তিনটি আইন নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার৷ কয়েকজন কৃষককে বোঝাতে না পারার ব্যর্থতা সরকারের বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি৷
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুরু থেকেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের সাংসদরা৷ কৃষকদের সঙ্গে ফোনে কথা বলে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আবার কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করে গিয়েছেন রাকেশ টিকায়েতের মতো কৃষক নেতা৷ গত এক বছরে বার বার কৃষি আইন প্রত্যাহারের দাবিতেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ স্বভাবতই এ দিন নরেন্দ্র মোদির ঘোষণায় উৎফুল্ল ঘাসফুল শিবির৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee৷ Farm Laws Repealed: 'কৃষকদের জয়', আইন প্রত্যাহারের ঘোষণায় অভিনন্দন জানিয়ে বার্তা মমতার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement