advertisement

Assam Assembly Elections 2026: অসমে এক দফাতে নির্বাচন, ৯ এপ্রিল ভোট, গণনা ৪ মে, ঘোষণা নির্বাচন কমিশনের

Last Updated:

পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের নির্বাচন ঘোষণা! অসমে ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল ভোট হবে অসমে। গণনা হবে ৪ মে। কেরল, পুদুচেরি, তামিলনাড়ুতেও ভোট এক দফায়। পশ্চিমবঙ্গে ভোট হবে দু'দফায়

Assam Assembly Election Date 2026
Assam Assembly Election Date 2026
নয়াদিল্লি: সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট ঘোষণা হয়। কমিশন জানায়, অসমে ভোট হবে এক দফায়। ৯ এপ্রিল ভোট হবে অসমে। গণনা হবে ৪ মে।
কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার রয়েছেন। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে গত বিধানসভা ভোট আট দফায় ভোট হয়েছিল।
advertisement
কমিশনের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।
advertisement
advertisement
তামিলনাড়ুতে ভোট হবে এক দফাতেই। ২৩ এপ্রিল ভোট, গণনা ৪ মে। পুদুচেরিতেও এক দফায় ভোট। ভোটগ্রহণ হবে ৯  এপ্রিল। গণনা হবে ৪ মে। কেরলে ভোট ৯ এপ্রিল, গণনা হবে ৪ মে।গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে। ওই আটটি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Assam Assembly Elections 2026: অসমে এক দফাতে নির্বাচন, ৯ এপ্রিল ভোট, গণনা ৪ মে, ঘোষণা নির্বাচন কমিশনের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement