Mahua Moitra: 'হেনরিকে আমার কাছে ফিরিয়ে দাও!' কাতর আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র! কে এই হেনরি জানেন?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mahua Moitra: নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন মহুয়া মৈত্র।
কলকাতা: নিজের পোষ্য হেনরিকে নিজের কাছে পেতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পোষ্য Rottweiler হেনরি কার কাছে থাকবে, তা নিয়ে মহুয়া মৈত্র এবং তার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদোরাইয়ের মধ্যে আইনি লড়াই দীর্ঘদিনের। মাসে অন্তত দশ দিন হেনরিকে নিজের কাছে রাখতে চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রথমে মহুয়া। সেই আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে দিল্লির সাকেত কোর্ট।
নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন মহুয়া মৈত্র। তাঁর দাবি, এটা ঠিক, পোষ্য হেনরিকে তাঁকে তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদোরাই-ই উপহার দিয়েছিলেন। কিন্তু হেনরির যাবতীয় দেখভাল করতেন তিনিই। শুধুমাত্র টাকা দিয়ে কিনেছেন বলে হেনরির মালিকানা জয়ের হতে পারে না। সাকেত কোর্ট আইনি সব দিক খতিয়ে না দেখে একতরফা রায় দিয়েছে বলে অভিযোগ মহুয়ার।
advertisement
advertisement
ধ্রুব মালিক, কীর্তি রাজ, রুদ্রাক্ষ মাথুর এবং শিবেন ভার্মা নামে চারজন আইনজীবীর মারফত নিজের পিটিশন ফাইল করিয়েছেন মহুয়া। অন্যদিকে পোষ্যকে নিজের কাছে রাখতে মরিয়া জয় নিজেই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মহুয়ার বিরুদ্ধে সওয়াল করেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি মনোজ কুমার ওহরি বিস্তারিত শুনানির জন্য সব পক্ষকে নোটিস ইস্যু করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2026 1:42 PM IST








