advertisement

মুম্বই শহরে বাংলাদেশির সংখ্যা কমাতে মহারাষ্ট্রেও হোক নাগরিকপঞ্জি, মন্তব্য রাজ ঠাকরের

Last Updated:

মুম্বই শহরে বাংলাদেশির সংখ্যা কমাতে মহারাষ্ট্রেও হোক নাগরিকপঞ্জি, মন্তব্য রাজ ঠাকরের

#মুম্বই: অসমে অনুপ্রবেশকারীর সংখ্যা কমাতে ৩০ জুলাই জাতীয় প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিকপঞ্জি । নাগরিক তকমা পেতে ব্যর্থ হয়েছেন প্রায় ৪০ লক্ষ । এই নিয়ে উত্তাল ছিল সংসদও । অসম সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একদিকে যেমন সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা, এই পদক্ষেপকে সমর্থনও করেছেন আরও এক পক্ষ ।
নাগরিকপঞ্জি সমর্থন করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে । এদিন তিনি জানিয়েছেন মহারাষ্ট্র সরকারেরও উচিৎ একইভাবে বৈধ নাগরিকদের একটি তালিকা তৈরি করা । মহারাষ্ট্রে বিশেষ করে মুম্বই শহরে প্রতিনিয়ত বেড়ে চলেছে বাংলাদেশির সংখ্যা । তাঁদের দেশে পাঠাতে মহারাষ্ট্র সরকারের উচিৎ সোনোয়াল সরকারের পদক্ষেপকে অনুসরণ করা, মন্তব্য করেছেন ঠাকরে ।
advertisement
advertisement
গতকাল এই খসড়া তালিকায় নাম না ওঠায় আপাতত নাগরিক তকমা হারিয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ। নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে ভোটাধিকারও নেই তাঁদের । দ্বিতীয় দফার আবেদন করা যাবে এই বলে আপাতত তাঁদের আশ্বস্ত করেছে অসম সরকার । কিন্তু নাগরিকত্ব বিভ্রাটের সঠিক সমাধান কী সেই নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বই শহরে বাংলাদেশির সংখ্যা কমাতে মহারাষ্ট্রেও হোক নাগরিকপঞ্জি, মন্তব্য রাজ ঠাকরের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement