advertisement

Cow declared Rajya Mata of Maharashtra: গরু রাজ্য মাতা, ঘোষণা মহারাষ্ট্র সরকারের! বিধানসভা ভোটের মুখে নতুন চমক

Last Updated:

গত শনিবারই মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন, আগামী ২৬ নভেম্বরের আগেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মুম্বাই: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মুখে এবার নতুন চমক একনাথ শিন্ডে সরকারের৷ মহারাষ্ট্রে রাজ্য মাতা হিসেবে ঘোষণা করা হল গরুকে৷ গরুর সাংস্কৃতিক এবং আর্থ সামাজিক গুরুত্বের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে মহারাষ্ট্রের জোট সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷
সিদ্ধান্তের কথা জানিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ‘ভারতীয় গরু চাষিদের কাছে আশীর্বাদের মতো৷ তাই আমরা গরুকে রাজ্য মাতার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ গোশালাগুলিতে ভারতীয় গরু পালনেও সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আমরা৷’
advertisement
advertisement
আগামী দু মাসের মধ্যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ গত শনিবারই মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন, আগামী ২৬ নভেম্বরের আগেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷
এই পরিস্থিতিতে হিন্দু ভাবাবেগকে উস্কে দিতেই একনাথ শিন্ডে সরকার গরুকে রাজ্য মাতার স্বীকৃতি দিয়েছে বলেই অভিযোগ বিরোধীদের৷ তবে বিরোধীরা যাই বলুন না কেন, রীতিমতো সরকারি নির্দেশিকা প্রকাশ করে গরুকে রাজ্য মাতা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার৷ ওই নির্দেশিকায় ভারতীয় প্রজাতির গরুর সংখ্যা কমে আসা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cow declared Rajya Mata of Maharashtra: গরু রাজ্য মাতা, ঘোষণা মহারাষ্ট্র সরকারের! বিধানসভা ভোটের মুখে নতুন চমক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement