advertisement

Mahua Moitra: ভোটের মুখে আরও চাপে মহুয়া, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

Last Updated:

লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল৷

কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র৷
কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র৷
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগেই বড়সড় অস্বস্তিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র৷ এবার নগদের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল৷
মহুয়ার বিরুদ্ধে এমনিতেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল সিবিআই৷ মঙ্গলবার লোকপালের লিখিত নির্দেশের পর এবার পুরোদস্তুর তদন্তে নামবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
advertisement
সূত্রের খবর, লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল৷ পাশাপাশি, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন৷ সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি৷ সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷
নিশিকান্ত দুবে নিজেও মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের কথা জানিয়েছেন৷ বিজেপি সাংসদ লিখেছেন, ‘সত্যের জয় হল৷ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল লোকপাল৷ প্রমাণিত হল যে তৃণমূলের প্রাক্তন সাংসদ হিরানন্দানির সঙ্গে মিলে দেশের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন৷’
advertisement
সংসদ থেকে বহিষ্কার করা হলেও এবার ফের কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে প্রার্থী করেছে তৃণমূল৷ তবে ভোটের প্রচারে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশকে যে বিজেপি অস্ত্র করবে, তা বলার অপেক্ষা রাখে না৷ মহুয়ার বহিষ্কারের সময় অবশ্য তাঁর পাশেই দাঁড়িয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra: ভোটের মুখে আরও চাপে মহুয়া, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement