advertisement

BJP Suvendu Adhikari: ভবানীপুর নাকি নন্দীগ্রাম? ‘আমাকে জিজ্ঞেস করলে আমি বলব...’ ভোট ঘোষণার আগেই আসন নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর

Last Updated:

BJP Suvendu Adhikari: রবিবার বিকেল চারটেয় রবিবারই বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। গতকালই ভোটপ্রস্তুতি নিয়ে ফুল বেঞ্চের বৈঠক হয়েছে। এবার কোন আসনে থেকে লড়তে চান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী?

ভবানীপুর নাকি নন্দীগ্রাম? ‘আমাকে জিজ্ঞেস করলে আমি বলব...’ ভোট ঘোষণার আগেই আসন নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর
ভবানীপুর নাকি নন্দীগ্রাম? ‘আমাকে জিজ্ঞেস করলে আমি বলব...’ ভোট ঘোষণার আগেই আসন নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর
নন্দীগ্রাম: রবিবারই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। গতকালই ভোটপ্রস্তুতি নিয়ে ফুল বেঞ্চের বৈঠক হয়েছে৷ এ বছর ভোট প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রবিবার এক সাংবাদিক বৈঠকে জানান, ‘এবারে ভোটটা অনেক দেরিতেই ঘোষণা হল’৷ এবারের নির্বাচনে কোন আসন লড়বেন শুভেন্দু? নিজের পছন্দ এদিন স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা৷ পাশাপাশি পশ্চিমবঙ্গে ক’দফায় ভোট গ্রহণ হবে, এ প্রশ্ন এখনও অব্যাহত৷ বিজেপি কম দফাতেই ভোট গ্রহণ চায়, জানিয়ে দিলেন শুভেন্দু৷
তিনি বলেন, ‘‘এবারে ভোটটা অনেক দেরিতেই ঘোষণা হলো। ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি ঘোষণা হয়েছিল। ভোট ঘোষণা দেরিতে হওয়ার ফলে ধাপাবাজ সরকার অনেক কিছু করার চেষ্টা করেছে। বেকার যুবক-যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোট হোক। পরিবর্তন আসুক।’’
advertisement
advertisement
কোন আসন থেকে লড়তে চান শুভেন্দু? বিজেপি নেতা জানালেন, ‘‘ভবানীপুর নিয়ে তিনি বলেন আমার ভাবার কোন নেই। এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয়না। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। আমাকে জিজ্ঞেস করলে আমি বলব আমি নন্দীগ্রামে লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন। আমার আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে লড়ব। নন্দীগ্রাম নিয়ে কোনও দ্বিচারিতা নেই। দল যদি ভাবে এটাকে রেখে অন্য ভাবনা করা যেতে পারে।’’
advertisement
বর্তমান তৃণমূল সরকারকে ক্ষমতায় আনার পেছনে তাঁর অবদান ছিল, দাবি শুভেন্দুর৷ তিনি বলেন, ‘‘এনাফ ইজ এনাফ। ১৫ বছর অনেক। ১১ সালে এই সরকারকে আনার পিছনে আমারও অবদান ছিল। প্রত্যাশা পূরণ হয়নি। আমরা চাই আসল পরিবর্তন আসুক। গতকাল নরেন্দ্র মোদীজী একবারে ধরে ধরে বলে গিয়েছেন। পশ্চিমবঙ্গের লোক কী অসুবিধায় আছে আর আমরা কী করতে চাই।’’
advertisement
ভোট ক’দফায় হবে এ নিয়ে জল্পনা চলছে৷ এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরা চাই কম দফাতে ভোট হোক। যত কম তত মিনিমাম কিন্তু নিরাপত্তায় কোন সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে সকালবেলা ভোট দিয়ে তিনদিন পরে মালদাতে ভোট দিয়ে তার তিনদিন পরে বারাসাতে ভোট দিয়ে তারপরে ভবানীপুরে ভোট ঝারুক কালি তুলতে তুলতে এটা আমরা চাই না।’’
advertisement
শুভেন্দু বলেন, ‘‘স্বাস্থ্য সাথী কার্ড ভাল নয়৷ স্বরূপ বিশ্বাসের মন্তব্য প্রসঙ্গে বলেন স্বাস্থ্যসাথী ভাল না তৃণমূলের লোকরা জানে। তৃণমূলের পরিবারের লোকরা যখন মুম্বাইয়ের টাটা ক্যান্সার হসপিটালে যায়, এইমসে যায়, আয়ুষ্মান চাই।’’
গতকাল মন্ত্রী শশী পাঁজার বাড়ির উপর হামলা প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য, ‘‘একতরফা গ্রেফতার হয়েছে। রাজনৈতিক মামলা। সমস্ত ভিডিওতে দেখা যাচ্ছে শশীপাঞ্জার বাড়ি থেকে উস্কানি দেয়া হচ্ছে।’’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
BJP Suvendu Adhikari: ভবানীপুর নাকি নন্দীগ্রাম? ‘আমাকে জিজ্ঞেস করলে আমি বলব...’ ভোট ঘোষণার আগেই আসন নিয়ে বড় মন্তব্য শুভেন্দুর
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement