advertisement

Lok Sabha election results 2024: শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লিতে ক্ষমতা দখলের চাবিকাঠি এই রাজ্যগুলিতে?

Last Updated:

দেশ জুড়ে যে রাজ্যগুলির ফলাফলের উপরে সবার নজর রয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ৷

নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷ তার পরই জানা যাবে, দিল্লির মসনদে কে বসতে চলেছেন৷ দেশ জুড়ে ভোট গণনা চললেও দিল্লিতে ক্ষমতা বদলের চাবিকাঠি কিন্তু লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে৷ অন্তত সেরকমই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
পশ্চিমবঙ্গ: দেশ জুড়ে যে রাজ্যগুলির ফলাফলের উপরে সবার নজর রয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ৷ ২০১৯ সালে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসনে জিতে চমকে দিয়েছিল বিজেপি৷ একধাক্কা ১২টি আসন কমেছিল তৃণমূলের৷ এবার পশ্চিমবঙ্গ থেকে বিজেপির লক্ষ্য অন্তত ৩০টি আসন৷ যদিও তৃণমূল নেতাদের দাবি, তিরিশের উপরে আসন পেতে চলেছে তাঁরাও৷ বুথ ফেরত সমীক্ষায় অবশ্য গোটো দেশের মতো পশ্চিমবঙ্গেও বিজেপিকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে৷ পশ্চিমবঙ্গে ভাল ফল করা পশ্চিমবঙ্গের জন্য অনেক কারণে গুরুত্বপূর্ণ৷ কারণ বিজেপি নেতৃত্বের লক্ষ্য হিন্দি বলয়ের বাইরে দক্ষিণ এবং উত্তর পূর্ব ভারতেও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করা৷ পাশাপাশি মহারাষ্ট্রের মতো যে রাজ্যগুলিতে বিজেপির আসন কমার সম্ভাবনা রয়েছে, সেই ঘাটতি পূরণ করতেও পশ্চিমবঙ্গে ভাল ফল করা গুরুত্বপূর্ণ৷ ইন্ডিয়া জোটকে দুর্বল করতেও পশ্চিমবঙ্গে ভাল ফল করা লক্ষ্য বিজেপির৷ কারণ তৃণমূলের আসন সংখ্যা বাড়লে শক্তিশালী হবে বিরোধী জোট৷
advertisement
মহারাষ্ট্র: গত কয়েক বছরে মহারাষ্ট্রেই সম্ভবত দেশের মধ্যে সবথেকে বেশি রাজনৈতিক ডামাডোল চলেছে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে অবিভক্ত শিবসেনার সঙ্গে জোট ছিল বিজেপির৷ সেবার মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৪১টি আসনে জয়ী হয়েছিল এই জোট৷ এর পর গত পাঁচ বছরে ভেঙে গিয়েছে শিবসেনা-বিজেপি জোট৷ শিবসেনা ভেঙে দু টুকরো হয়েছে৷ আবার ভেঙে গিয়েছে এনসিপি-ও৷ এনডিএ এবং ইন্ডিয়া- দুই পক্ষের সঙ্গেই শিবসেনা এবং এনসিপি-র একাংশ রয়েছে৷
advertisement
advertisement
ওড়িশা: পূর্ব ভারতের এই রাজ্যটিতে এবার জোড়া লক্ষ্য বিজেপির৷ পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল, সেরকমই ওড়িশায় বিজু জনতা দলকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখলের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির৷ লোকসভা ভোটের সঙ্গে ওড়িশায় বিধানসভা ভোটও হচ্ছে৷ ২০১৯ সালে রাজ্যের ২১টি আসনের মধ্যে ১২টিতে জিতেছিল বিজেডি৷ ৮টি আসন দখল করে বিজেপি৷ পশ্চিমবঙ্গের মতোই ওড়িশাতেও গত কয়েক বছরে বিজেপির শক্তি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে৷ ২০১৪ সালে বিজেপি ওড়িশায় মাত্র ১টি লোকসভা আসনে জয়ী হয়েছিল৷ এবার তাদের লক্ষ্য ওড়িশার ক্ষমতা দখল করে রাজ্যের বৃহত্তম দল হয়ে ওঠা৷
advertisement
বিহার: নীতীশ কুমারের বার বার শিবির বদলের কারণে বিহারেও রাজনৈতিক নাটকের কমতি ছিল না৷ ২০১৯-এ জেডিইউ-বিজেপির এনডিএ জোট বিহারের ৪০টির মধ্যে ৩৯টিতে জয়ী হয়েছিল৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপির হাত ছেড়েও ফের সবাইকে অবাক করে এনডিএ-তেই ফিরেছেন নীতীশ৷ বিহারে ইন্ডিয়া জোটে এখন রয়েছে তেজস্বী যাদবের আরজেডি-র ছাডা়ও কংগ্রেস সহ বাম দলগুলি৷ বিহারে ভাল ফল করাটা তাই এনডিএ, ইন্ডিয়া দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ৷
advertisement
তেলঙ্গানা: পূর্ব এবং পশ্চিম ভারতের পাশাপাশি দক্ষিণের যে রাজ্যগুলির অঙ্ক লোকসভা ভোটের চূড়ান্ত ফল নির্ণয়ে গুরুত্বপূর্ণ,তার মধ্যে অন্যতম তেলঙ্গানা৷ গত বিধানসভা নির্বাচনে তেলঙ্গানায় কংগ্রেস ক্ষমতা দখল করলেও বিজেপির ভোট উল্লেখযোগ্য ভাবে বেড়েছিল৷ ফলে দক্ষিণের এই রাজ্য ১৭টি আসনে কী ফল হয়, তা গুরুত্বপূর্ণ৷ চন্দ্রশেখর রাওয়ের বিআরএস খুব ভাল ফল করবে না বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে বুথ ফেরত সমীক্ষায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha election results 2024: শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লিতে ক্ষমতা দখলের চাবিকাঠি এই রাজ্যগুলিতে?
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement