advertisement

কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর, কমেছে অপরাধ: NCRB রিপোর্ট

Last Updated:

২০১৭ সালের NCRB রিপোর্টে দেখা যাচ্ছে, ৪ বছরে কলকাতায় অপরাধের হারও কমেছে ৩১ শতাংশ৷ মহিলাদের জন্যও সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা৷

#নয়াদিল্লি: দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা৷ ন্যাশনাল ক্রাইম ব্যুরো (NCRB) রিপোর্ট বলছে, দেশের ১৯টি বড় শহরের মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানীই সবচেয়ে নিরাপদ৷ দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৭ সালের রিপোর্ট প্রকাশ করেছে NCRB৷ রাজ্য ভিত্তিতে অপরাধেরে নিরিখে প্রথমেই রয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ৷ তৃতীয় স্থানে রয়েছে বাংলা৷
২০১৭ সালের NCRB রিপোর্টে দেখা যাচ্ছে, ৪ বছরে কলকাতায় অপরাধের হারও কমেছে ৩১ শতাংশ৷ মহিলাদের জন্যও সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা৷ গতবার নিরাপদ শহরের মধ্যে এক নম্বরে ছিল কোয়েম্বাটুর৷ কলকাতায় অপরাধের হার শ্(প্রতি লক্ষ জনসংখ্যায়) ২০১৬ সালে ছিল ১৫৬.৬, ২০১৭ সালে তা কমে হয়েছে ১৪১.২৷ কলকাতার পরেই রয়েছে কোয়েম্বাটুর, হায়দরাবাদ, কোঝিকোড় ও মুম্বই৷
advertisement
মহিলাদের ক্ষেত্রেও কলকাতা নিরাপদতম৷ ২০১৭ সালে কলকাতায় ধর্ষণের সংখ্যা ১৫ ও মহিলাদের হেনস্থা ৫৩টি কেস৷ সেখানে দিল্লিতে ধর্ষণ ১ হাজার ১৭০ ও মহিলাদের হেনস্থার কেস রয়েছে ৪৭২টি৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর, কমেছে অপরাধ: NCRB রিপোর্ট
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement