advertisement

Karnataka Landslide: ৬ বছরের বোনের হাত ধরে আছে ১১ বছর বয়সি দিদি, বাড়ির ভগ্নস্তূপ থেকে উদ্ধার ধসে পিষ্ট দুই বালিকার দেহ

Last Updated:

Karnataka Landslide: ধসের কবলে যে দুই বোনের মৃত্যু হয়েছে তাদের নাম শ্রুতি এবং জ্ঞানশ্রী৷ মৃত্যুর সময়েও ৬ বছর বয়সি বোন জ্ঞানশ্রীর হাত ধরে ছিল ১১ বছরের দিদি

Karnataka Landslide
Karnataka Landslide
মেঙ্গালুরু : দুই বোন একে অন্যের হাত ধরে ছিল মৃত্যুর সময়েও৷ সেই অবস্থাতেই উদ্ধার হল তাদের নিথর দেহ৷ তাদের সঙ্গে উদ্ধার হয়েছে একই পরিবারের আরও চার জনের দেহ ৷ সোমবার রাতে কর্নাটকের উত্তর ও দক্ষিণ কন্নড় জেলার এই ৬ বাসিন্দা প্রাণ হারিয়েছেন ধসে৷ একই পরিবারের যে চার জন নিহত হয়েছেন তাঁরা উত্তর কন্নড় জেলার ভাটকল তালুকের মুত্তাল্লি এলাকায় থাকতেন৷
ধসের কবলে যে দুই বোনের মৃত্যু হয়েছে তাদের নাম শ্রুতি এবং জ্ঞানশ্রী৷ মৃত্যুর সময়েও ৬ বছর বয়সি বোন জ্ঞানশ্রীর হাত ধরে ছিল ১১ বছরের দিদি শ্রুতি৷ তারা দক্ষিণ কন্নড় জেলার সুব্রহ্মণ্য এলাকার বাসিন্দা৷ তাদের বাড়ির উপর পাহাড়ের একাংশ ভেঙে পড়লে পিষ্ট হয়ে যায় দুই বালিকা৷ দীর্ঘ উদ্ধারপর্বের পর তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়৷
advertisement
আরও পড়ুন :  কলকাতায় আর কতদিন এই অস্বস্তিজনক আর্দ্রতা ও গরম, বৃষ্টিপাত হবে কখন ও কোথায়, জানুন আবহাওয়ার আপডেট
সোমবার বিকেল থেকে সুব্রহ্মণ্য জেলায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে৷ সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎই প্রবল শব্দ শোনা যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সে সময় বাডির বারান্দায় বসে পড়াশোনা করছিল ৷ প্রচণ্ড শব্দে ভয় পেয়ে সে ঘরের ভিতরে ছুটে চলে যায়৷ তার মনে হয়েছিল শব্দটা হয়তো বাড়ির ভিতর থেকে এসেছে৷ একই সময়ে ছোট বোন জ্ঞানশ্রীও বাড়িতে ঢোকে বাইরে থেকে ৷ কয়েক মুহূর্ত পরই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে তাদের বাড়ির উপর ৷ তাদের মা সে সময় ছিলেন রান্নাঘরে ৷ তিনি বাড়ির বাইরে বেরিয়ে আসেন৷ তাঁর ধারণা ছিল মেয়েরা হয়তো বাড়ির বাইরে খেলছে৷ তিনি ভাবতেও পারেননি দুই মেয়েই বাড়ির ভিতরে সে সময়৷
advertisement
advertisement
আরও পড়ুন : ভারতে প্রথম মাঙ্কিপক্সের বলি? আমিরশাহি ফেরত যুবকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
উদ্ধারকারীরা জানিয়েছেন রাস্তায় গাছ উপড়ে পড়েছিল৷ দুকুল ছপিয়ে বয়ে যাচ্ছিল নদীর জল৷ সেইসঙ্গে ছিল বিক্ষিপ্ত বৃষ্টিও৷ ফলে তাঁদের উদ্ধারপর্ব ব্যাহত হয়েছে এবং অনেক বেশি সময়ও লেগেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Landslide: ৬ বছরের বোনের হাত ধরে আছে ১১ বছর বয়সি দিদি, বাড়ির ভগ্নস্তূপ থেকে উদ্ধার ধসে পিষ্ট দুই বালিকার দেহ
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement