advertisement

New Delhi News: জয়েন্ট এন্ট্রান্সে সুযোগ না পেয়ে হতাশা! পড়াশোনার চাপে চরম সিদ্ধান্ত ছাত্রীর?

Last Updated:

দিল্লির ওখলা অঞ্চলে ১৭ বছরের এক পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর জয়েন্ট এন্ট্রান্স বা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকায় ভারতের সেরা কলেজে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই আত্মঘাতী হয়েছে ওই কিশোরী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নয়াদিল্লি: দিল্লির ওখলা অঞ্চলে ১৭ বছরের এক পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে খবর জয়েন্ট এন্ট্রান্স বা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকায় ভারতের সেরা কলেজে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই আত্মঘাতী হয়েছে ওই কিশোরী।
আত্মঘাতী হওয়ার আগে পড়ুয়া একটি সুইসাইড নোটও রেখে যান। পড়াশুনাতে অতিরিক্ত চাপ সামলাতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে সে। এমনটাই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানান হয়, “গতকাল, রাত ১১টা বেজে ২৫ মিনিট নাগাদ আমাদের কাছে খবর আসে বছর ১৭-এর এক কিশোরী ওখলার জামিয়া নগর পুলিশ স্টেশনের প্রধান মার্কেটের এক বাড়ির সাত তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। ওই কিশোরী দ্বাদশ শ্রেণী পাস করার পর জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকার প্রস্তুতি নিচ্ছিল।”
advertisement
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, “পড়াশুনার চাপ সামলাতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই কিশোরী। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৪ ধারায় তদন্ত শুরু হয়েছে। আমরা তদন্তের প্রতিটি দিক খতিয়ে দেখছি। আমাদের তদন্ত চলছে।”
(Disclaimer:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
New Delhi News: জয়েন্ট এন্ট্রান্সে সুযোগ না পেয়ে হতাশা! পড়াশোনার চাপে চরম সিদ্ধান্ত ছাত্রীর?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement