advertisement

‘বীরের মৃত্যু হয়েছে ’ স্বামীর মুখাগ্নি করার পর কর্নেল আশুতোষ শর্মার স্ত্রী বললেন এই কথা

Last Updated:

দেখে নিন শেষকৃত্যের সেই মর্মস্পর্শী ভিডিও

#জয়পুর:  জম্মু কাশ্মীরের হান্দওয়ারায় সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছিল কর্নেল আশুতোষ শর্মার ৷ মঙ্গলবার দিন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল ৷  কাশ্মীরে  জঙ্গিবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর দু-দিন বাদে  জয়পুরে শেষকৃত্য সম্পন্ন হল ৷
স্বামীর প্রয়াণে দুদিন ধরে ক্রমান্বয়ে কেঁদেই চলেছিলেন তাঁর স্ত্রী ৷ পল্লবীই এদিন স্বামীর মুখাগ্নি করেন ৷ তিনি জানিয়েছেন স্বামীকে নিয়ে তিনি গর্বিত ৷ তবে স্বামীকে বিদায় দেওয়ার সময় কান্নায় চোখ ভেসে যাচ্ছিল তাঁর ৷ মেজরের মৃতদেহ ঢাকা হয়েছিল পুষ্পস্তবকে ৷
তাঁকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলেন রাজ্যের সৈনিক কল্যাণ মন্ত্রী প্রতাপ সিং খাচরিয়াবাস , কৃষি মন্ত্রী লালচাঁদ কটারিয়া আর সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর ৷ তাঁরা সকলেই উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে ৷
advertisement
advertisement
শহীদের মুখাগ্নি করেন স্ত্রী পল্লবী ও ভাই পীযূষ ৷ রাজস্থানের জয়পুরের খাতীপুরা রোডের পুরানী চুঙ্গি মোক্ষধামে কর্নেলের শেষকৃত্য সম্পন্ন হতে হয়েছে ৷
এই পরিস্থিতিতে সকলেই বীরের প্রতি শেষ শ্রদ্ধাও জানিয়েছেন ৷ কর্নেলের এই আত্মত্যাগ সকলে মনে রেখেছে ৷ স্ত্রী পল্লবী জানিয়েছেন , ‘তাঁর স্বামী বীর এবং তাঁর আত্মত্যাগে গর্বিত ৷ ’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘বীরের মৃত্যু হয়েছে ’ স্বামীর মুখাগ্নি করার পর কর্নেল আশুতোষ শর্মার স্ত্রী বললেন এই কথা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement