advertisement

পেম্বার ফেরার সব আশাই কি শেষ হয়ে গেল ?

Last Updated:

এমনই এক অভিযানে গিয়ে পাহাড়ের ঠাণ্ডা গিরিখাতের মধ্যে চিরতরে হারিয়ে গিয়েছিল বাঙলার ঘরের সেই মেয়ে, ছন্দা গায়েন ৷ মহিলা পর্বতারোহণের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে, অনেক আশা জাগিয়েও পাহাড়ের বুকে ঘুমিয়ে পড়েছিল সে ৷

#লাদাখ: এমনই এক অভিযানে গিয়ে পাহাড়ের ঠাণ্ডা গিরিখাতের মধ্যে চিরতরে হারিয়ে গিয়েছিল বাঙলার ঘরের সেই মেয়ে, ছন্দা গায়েন ৷ মহিলা পর্বতারোহণের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করে, অনেক আশা জাগিয়েও পাহাড়ের বুকে ঘুমিয়ে পড়েছিল সে ৷ আর ফিরে আসেনি ৷ আবারও বাংলার পর্বতারোহণের আকাশে কালো সূর্য ৷ খোঁজ মিলল না সেই বীর যোদ্ধার ৷ যাঁর হাত ধরে বাংলার মাউন্টেনিয়ারিংকে কয়েকশো ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন পর্বতআরোহীরা ৷ যাঁর হাত ধরে প্রাণ বেঁচেছে আমাদের ঘরের ছেলেদের ৷ সেই মানুষটাই আজ কোনও এক হিম শীতল গিরিখাতে, শ্বেত শুভ্র বরফের বিছনায় হয়তো শেষ ঘুমে আচ্ছন্ন ৷ বা হয়তো নয় ৷ জানে না কেউ ৷
পেম্বা শেরপার খোঁজে তল্লাশি বন্ধ করার সিদ্ধান্ত নিল জম্মু-কাশ্মীর প্রশাসন ৷ ১৩ জুলাই থেকে নিখোঁজ পেম্বা ৷ সাসের কাংরি শৃঙ্গ সামিট করার আনন্দ তখন সকলের চোখে-মুখে ৷ তারই মধ্যে ঘটে গেল চরম অঘটন ৷ বরফ-পথ শেষ হতে বাকি ছিল আর বড় জোর ৫০০ মিটার পথ। দলকে গাইড করছিলেন পেম্বা ৷ হঠাৎই বরফের গর্তে ঢুকে গেল পা ৷ হুড়মুড়িয়ে ক্রিভাসের ভিতর তলিয়ে গেলেন ৮ বারের এভারেস্টজয়ী ৷ এরপরেই শুরু হয় উদ্ধারকার্য ৷ অভিযাত্রী দলে সঙ্গে ছিলেন পেম্বার নিজের দাদা পাসাং শেরপাও ৷ নিজেরাই প্রাথমিক পর্যায়ের তল্লাশি চালান ৷ কিন্তু সুরাহা হয়নি তাতে ৷ নিকষ অন্ধকার গিরিখাদে পেম্বাকে খুঁজে পাওয়া যায়নি ৷ এরপর উদ্ধারকার্যের দায়িত্ব গিয়েছিল আইটিবিপি (ইন্দো-তিবেতান সীমা পুলিশ)-র হাতে ৷
advertisement
advertisement
কিন্তু সমতলের সব প্রার্থনা, আকুল ডাক, ভালবাসা, ভরসা, মায়ার সব বাঁধন ছেড়ে জানা নেই কোন বরফের কোলে চুপটি করে পড়ে রয়েছেন তিনি, বাংলার বীর সন্তান পেম্বা শেরপা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পেম্বার ফেরার সব আশাই কি শেষ হয়ে গেল ?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement