advertisement

পুরকর্মীদের ক্রিকেট ব্যাট দিয়ে পেটালেন কৈলাস বিজয়বর্গীয়’র ছেলে! ভিডিও সামনে আসতেই ধুন্ধুমার

Last Updated:
#ইন্দওর: ব্যাট হাতে ধুন্ধুমার কাণ্ড বাধালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা কৈলাস বিজয়বর্গীয়’র ছেলে তথা ইন্দওরের বিধায়ক আকাশ বিজয়বর্গীয় ৷ আজ বুধবার ইন্দওরের একটি এলাকায় জবরদখল তুলতে এসেছিলেন পুরকর্মীরা ৷ অভিযোগ, তখনই নাকি পুরকর্মীদের হঠাতে চড়াও হন কৈলাশ বিজয়বর্গীয়’র ছেলে ৷
সে সময় হাজির ছিলেন সাংবাদিকরাও ৷ তাঁদের ক্যামেরার সামনেই ক্রিকেট ব্যাট নিয়ে পুরকর্মীদের ব্যাট দিয়ে বেধড়ক মারধর করেন আকাশ ৷ সে সময় আকাশের সঙ্গে ছিলেন বিজেপি’র অন্যান্য কর্মী-সমর্থকরাও ৷ এই ভিডিওটি সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে ৷
পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও রক্ষা হয়নি। মার খান পুরকর্মীরা। এক পুরকর্মীকে টানাটানি, ধাক্কাধাক্কি করা হয়। ধাক্কা মেরে তাকে তাড়া করা হয়। এর পাশাপাশি পুরকর্মীকে বেধড়ক মারধরও করেন তিনি ৷ কোনওক্রমে জনতার হাত থেকে বাঁচায় পুলিশ ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুরকর্মীদের ক্রিকেট ব্যাট দিয়ে পেটালেন কৈলাস বিজয়বর্গীয়’র ছেলে! ভিডিও সামনে আসতেই ধুন্ধুমার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement