Operation Sindoor Update: শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানের মাটিতেও হামলা! বিবৃতিতে কী জানাল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, পহেলগাঁওয়ে ২৫ জন ভারতীয় এবং নেপালের একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডের পাল্টা হিসেবেই এই পদক্ষেপ করা হল৷
নয়াদিল্লি: শুধু পাক অধিকৃত জম্মু এবং কাশ্মীর নয়, পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিও মঙ্গলবার রাতে মিসাইল হামলায় ধ্বংস করেছে ভারতের সশস্ত্র বাহিনী৷ অপারেশন সিঁদুরের সাফল্যের পর বিবৃতি দিয়ে এমনই জানাল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক৷
একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাক সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় কোনওভাবে আঘাত করা হয়নি৷ শুধুমাত্র পাকিস্তানের মাটিতে থাকা যে জঙ্গি ঘাঁটিগুলি থেকে ভারত বিরোধী চক্রান্ত চলছিল, সেগুলিকেই ধ্বংস করা হয়েছে৷ ভারতের এই পদক্ষেপ কোনওভাবেই উস্কানিমূলক নয় বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে৷ সবমিলিয়ে ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে৷
advertisement
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের পদক্ষেপ ছিল মাপা, নির্দিষ্ট এবং কোনওভাবেই উস্কানিমূলক নয়৷ পাকিস্তানের সেনাবাহিনীর কোনও ব্যবস্থাকেই নিশানা করা হয়নি৷ লক্ষ্যবস্তু নির্বাচন এবং হামলা কার্যকর করার ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে৷’
advertisement
আরও পড়ুন: মাঝরাতে আগুন জ্বলে উঠল পাকিস্তানের আকাশে, সিঁদুরের তেজে ছারখার জঙ্গি ঘাঁটি! দেখুন সেই ভিডিও
advertisement
বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, পহেলগাঁওয়ে ২৫ জন ভারতীয় এবং নেপালের একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডের পাল্টা হিসেবেই এই পদক্ষেপ করা হল৷ বিবৃতি বলা হয়েছে, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই হামলার পিছনে যারা রয়েছে তাদের এর মাশুল দিতে হবে, সেই প্রতিশ্রুতিই পূরণ করা হল৷’ অপারেশন সিঁদুর নিয়ে আজ আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক৷
advertisement
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় মিসাইল৷ ভারতের এই প্রত্যাঘাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর৷ পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকে, কোতলি, মুজফফরবাদ এবং পাকিস্তানের বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর৷ এয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে বলেই জানা গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 3:44 AM IST











