India Bangladesh Relation : বিএনপি বড়সড় জয়ের পথে হাঁটতেই সকাল সকাল দলের চেয়ারম্যান তারেক রহমানকে সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট দিয়ে শুভেচ্ছো জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার করলেন ফোন। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সৌজন্য ফোনালাপের কথা। ট্যুইট করে জানালেন "তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত।"
নয়াদিল্লি: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড়সড় জয়ের পথে হাঁটতেই সকাল সকাল দলের চেয়ারম্যান তারেক রহমানকে সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট দিয়ে শুভেচ্ছো জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার করলেন ফোন। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই সৌজন্য ফোনালাপের কথা। ট্যুইট করে জানালেন “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত।”
শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে একটি শুভেচ্ছাবার্তা পোস্ট করেন মোদি। লেখেন, “এই জয় বুঝিয়ে দিল বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখেন।” তারেকের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়েও বার্তা দিয়েছেন মোদি। গণতান্ত্রিক, উন্নয়নশীল বাংলাদেশের পাশে আছে ভারত – তা জানিয়ে প্রধামন্ত্রীর বক্তব্য, ভারত-বাংলাদেশের মধ্যে বহুবিধ সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থরক্ষার তাগিদে সেসব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করেন তিনি।
এরপরে দুপুরেই একটি পোস্টে তাঁদের টেলিফোনিক কথোপকথনের কোথাও শেয়ার করেন মোদি। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তাঁর আন্তরিক প্রচেষ্টায় আমি আমার শুভেচ্ছা জানাই। একইসঙ্গে খালেদা-পুত্রকে আগামী দিনে সবরকম সমর্থনের বার্তাও দেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
Delighted to speak with Mr. Tarique Rahman. I congratulated him on the remarkable victory in the Bangladesh elections.
I conveyed my best wishes and support in his endeavour to fulfil the aspirations of the people of Bangladesh.
উল্লেখ্য, শুক্রবার সকালেই প্রতিবেশী দেশের ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে মোদি জানান, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপি দেশের নির্ণায়ক শক্তির পথে এগিয়েছে। এর জন্য তারেক রহমানকে আমার তরফে উষ্ণ অভিনন্দন। আপনার জয়েই স্পষ্ট যে বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখছেন। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নশীলতার পক্ষে ভারত রয়েছে। আশা করি, আগামী দিনে আপনার নেতৃ্ত্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও এগিয়ে যাবে। যে বহুবিধ বিষয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক রয়েছে, তা উভয়ের স্বার্থে কার্যকরী হবে।”
advertisement
আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।
এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার…
প্রসঙ্গত, ২০২৪ সালে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী টালমাটাল পরিস্থিতিতে হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই রাজধানী দিল্লিতেই ‘আশ্রয়ে’ রয়েছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশে গণহত্যা মামলায় তাঁকে ফাঁসির সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত। গত কয়েকমাসে বাংলাদেশে নির্বাচনী আবহে দিল্লি থেকে নানা রাজনৈতিক বার্তা দিয়েছেন হাসিনা। এসবের পর নির্বাচনে বিএনপি-র জয়ে মোদির বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।