advertisement

ভারতের সঙ্গে স্থলসীমা ভাগ করা দেশগুলির বিনিয়োগ নীতিতে বদল! অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Last Updated:

কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সীমান্ত ভাগ করা দেশগুলির এফডিআই নীতিতে পরিবর্তন অনুমোদন করেছে, যা ৬০ দিনের মধ্যে কার্যকর হবে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে!

Rapid Read
ভারতের সঙ্গে স্থলসীমা ভাগ করা দেশগুলির বিনিয়োগ নীতিতে বদল! অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার  (AI Image)
ভারতের সঙ্গে স্থলসীমা ভাগ করা দেশগুলির বিনিয়োগ নীতিতে বদল! অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার (AI Image)
ভারতের সঙ্গে স্থলসীমান্ত ভাগ করে নেওয়া দেশগুলির বিনিয়োগ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবারের বৈঠকে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়, যার লক্ষ্য উৎপাদন ক্ষেত্রকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সাপ্লাই চেনে ভারতের ভূমিকা বাড়ানো। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের সঙ্গে স্থলসীমান্ত ভাগ করা দেশগুলির ক্ষেত্রে এফডিআই নীতির আওতায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বা ‘ক্রিটিক্যাল’ সেক্টরগুলিতে পিএন–৩ নীতির অধীনে বিনিয়োগের অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে উৎপাদন বাড়াতে আগ্রহী বিদেশি সংস্থাগুলিকে ৬০ দিনের মধ্যে অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর বা আন্তর্জাতিক সাপ্লাই চেনে যুক্ত হতে চাওয়া সংস্থাগুলির যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেন্চারের ক্ষেত্রেও ৬০ দিনের মধ্যে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
কেন্দ্রের মতে, স্থলসীমান্ত ভাগ করা দেশগুলির বিনিয়োগের ক্ষেত্রে এই পরিবর্তন ইলেকট্রনিক সামগ্রী, ক্যাপিটাল গুডস এবং সোলার সেল উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ শিল্পক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, কোভিড মহামারির সময় দেশের ছোট ও মাঝারি সংস্থাগুলিকে বড় কর্পোরেট সংস্থার আগ্রাসী অধিগ্রহণ থেকে রক্ষা করতে স্থলসীমান্ত ভাগ করা দেশগুলির বিনিয়োগের ক্ষেত্রে কড়া নিয়ম চালু করেছিল কেন্দ্র। সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ধরনের সমস্ত বিনিয়োগ সরাসরি সরকারের অনুমোদনের মাধ্যমেই হবে।
advertisement
এবার সেই নীতিতে কিছু পরিবর্তন এনে বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়াকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পড়শি দেশগুলির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে এবং উৎপাদন ক্ষেত্রেও গতি আসবে বলে মনে করছে কেন্দ্র।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের সঙ্গে স্থলসীমা ভাগ করা দেশগুলির বিনিয়োগ নীতিতে বদল! অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
Next Article
advertisement
ভারতের সঙ্গে স্থলসীমা ভাগ করা দেশগুলির বিনিয়োগ নীতিতে বদল! অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
ভারতের সঙ্গে স্থলসীমা ভাগ করা দেশগুলির বিনিয়োগ নীতিতে বদল! অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সীমান্ত ভাগ করা দেশগুলির এফডিআই নীতিতে পরিবর্তন অনুমোদন করেছে

  • নতুন নীতিতে ৬০ দিনের মধ্যে বিনিয়োগ অনুমোদনের ব্যবস্থা থাকায় উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে

  • এই পরিবর্তনে ইলেকট্রনিক্স, ক্যাপিটাল গুডস ও সোলার সেল উৎপাদনের মতো শিল্পে গতি আসবে বলে আশা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement