#রায়বরেলি: বয়স তাঁর ৯৮, মাথায় পাকা চুল, মুখ-ভর্তি পাকা দাড়ি, বয়সের ভারে খানিক নুব্জ, কিন্তু তাও কারও ওপর নির্ভরশীল নন, বৃদ্ধ এই বয়সেও আত্মনির্ভর ! প্রকৃত অর্থেই আত্মনির্ভর! আজও তিনি খেটে নিজের অর্থ-সংস্থানের ব্যবস্থা করেন! লখনৌ শহর থেকে ৭৯ কিমি দূরে রাস্তার ধারে ছোলা সেদ্ধ বিক্রি করে দিন গুজরান করেন ৯৮ বছর বয়সি বিজয় পাল সিং। ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে বলেন, রোজগার করতেই হবে এমনটা নয়, সুস্থ-সবল থাকার জন্যই এখনও কাজ করে চলেছি!
ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে বৃদ্ধের হাতে পুরস্কার বাবদ তুলে দেওয়া হয় নগদ ১১,০০০ টাকা। দেওয়া হয় লাঠি, শাল ও একটি সম্মানের শংসাপত্র-ও।
A 98 yr old man who sells chana outside his village in UP’s Rae Bareli was felicitated yesterday by @VaibhavIAS .The gentleman’s story gained traction after this viral video shot by a customer where he can be heard saying this is not out of compulsion but to stay fit ... pic.twitter.com/oLokIr3dMj
বিজয় পাল সিং-এর গল্প সামনে আসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটা লম্বামতো কাঠের টেবিলের সামনে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ। ব্যস্ত হাতে তৈরি করছেন ছোলা মাখা, ছোলার সঙ্গে লেবু মাখতে মাখতে বলছেন, '' আমার পরিবার বড় ঠিকই, কিন্তু এই বয়সে কাজ না করলেও চলে যেত, তবু আমি পরিশ্রমের মধ্যেই থাকি... এতে সুস্থ থাকা যায়!''
advertisement
রায়বরেলির ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট বৈভব শ্রীবাস্তব জানান, সরকারি প্রকল্পের আওতায় বিজয় পাল সিং একটি বাড়িও পাবেন। তিনি আরও বলেন, '' ভিডিওটি রাজ্যের মুখ্যমন্ত্রীরও নজরে এসেছে। শৌচাগার সংস্কারের জন্য সরকারের তরফে 'বাবা'-কে আর্থিক সাহায্য করা হয়েছে। 'বাবা'-র যা-যা প্রয়োজন, প্রশাসন নিশ্চয়ই দেখবে। উনি আমাদের সবার অনুপ্রেরণা।''
কারও ওপর নির্ভরশীল নন, ৯৮ বছর বয়সেও ছোলা বিক্রি করে সংসার চালান বৃদ্ধ
Next Article
advertisement
আজই রাজ্যে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথগ্রহণ বাংলার নতুন রাজ্যপালের, অনুষ্ঠানে থাকবেন ক
বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের ইস্তফার পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে ঘোষিত হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা আরএন রবির নাম। কিছুক্ষণেই সমাজমাধ্যমে মমতা লিখেছিলেন, "পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।"