advertisement

Citizenship Amendment Bill: কোনও চিন্তা নেই, CAB নিয়ে অসমকে অসমিয়া ভাষায় ট্যুইট মোদির

Last Updated:
#নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জ্বলছে অসম৷ গুয়াহাটিতে জারি কারফিউ৷ ১৪৪ ধারা গোটা অসমে৷ রাস্তায় নেমে চলছে বিক্ষোভ৷ এ হেন পরিস্থিতিতে নাগরিকত্ব বিল নিয়ে অসমবাসীকে অসমিয়া ভাষায় আশ্বাস দিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
অসমিয়া ভাষায় ট্যুইট করে মোদি লেখেন, 'আমি আমার অসমিয়া ভাই, বোনদের আশ্বাস দিচ্ছি, নাগরিকত্ব বিল নিয়ে কোনও ভয় নেই৷ কারও অধিকার কেড়ে নেওয়া হবে না৷ অসমিয়াদের নিজস্ব সত্ত্বা অক্ষুণ্ণ থাকবে৷ রাজনৈতিক, ভাষাগত অধিকারও অটুট থাকবে৷ সাংস্কৃতিক ও জমির অধিকারও অটুট থাকবে৷ সংবিধানকে রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর৷'
advertisement
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে জ্বলছে অসম-সহ গোটা উত্তর-পূর্ব ভারত৷ সদ্য এনআরসি হয়েছে অসমে৷ বুধবার সংসদে নাগরিকত্ব বিল পেশ হতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে অসমের পরিস্থিতি৷ রাতে যখন বিলটি পাস হয়, তখন ক্ষণে উত্তর-পূর্ব ভারতে সেনার ভারী বুটের শব্দ শুরু হয়ে গিয়েছে৷ যার নির্যাস, এই মুহূর্তে কারফিউ শুরু হয়ে গিয়েছে গুয়াহাটিতে৷ বিক্ষুব্ধ মানুষ কারফিউ মানছে না৷ রাস্তায় নেমে চলছে বিক্ষোভ৷
advertisement
কারফিউ জারি করা হয়েছে অসমের ডিব্রুগড়েও৷ লাখিনগরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বাড়িতে ইট-পাথর ছুড়েছে বিক্ষোভকারীরা৷ রাতে ভাঙচুর করা হয়েছে বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন ও বিজেপি নেতা সুভাষ দত্তের বাড়িতে৷ সেনার পিআরও জানিয়েছেন, গুয়াহাটিতে ২টি সেনা কলাম মোতায়েন করা হয়েছে৷ একটি কলামে প্রায় ৭০ জওয়ান থাকে৷ তারা ফ্ল্যাগ মার্চ করছে৷ তিনসুকিয়াতেও রয়েছে সেনা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Bill: কোনও চিন্তা নেই, CAB নিয়ে অসমকে অসমিয়া ভাষায় ট্যুইট মোদির
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement