advertisement

Hornbill Beak: হর্নবিলের ঠোঁট পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে গ্রেফতার

Last Updated:

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী দ্বারা, ট্রেন থেকে পাচারকৃত হর্নবিলের ঠোঁট বাজেয়াপ্ত হয়েছে৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) রাঙাপাড়া নর্থ রেলওয়ে স্টেশনে রুটিন তল্লাশি চালানোর সময় পাচারকৃত হর্নবিলের ঠোঁট বাজেয়াপ্ত করে।

হর্নবিলের ঠোঁট বাজেয়াপ্ত করল আরপিএফ। প্রতীকী ছবি
হর্নবিলের ঠোঁট বাজেয়াপ্ত করল আরপিএফ। প্রতীকী ছবি
গুয়াহাটি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী দ্বারা, ট্রেন থেকে পাচারকৃত হর্নবিলের ঠোঁট বাজেয়াপ্ত হয়েছে৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) রাঙাপাড়া নর্থ রেলওয়ে স্টেশনে রুটিন তল্লাশি চালানোর সময় পাচারকৃত হর্নবিলের ঠোঁট বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত করা সামগ্রীগুলি অবৈধভাবে পরিবহণ করা হচ্ছিল এবং অবৈধ বাজারে যার দাম আনুমানিক ৪ লক্ষ টাকা। চলতি মাসেই বিশেষ সূত্রের মাধ্যমে খবর পেয়ে আরপিএফ রাঙাপাড়া নর্থের ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড (সিপিডিএস) টিম রাঙাপাড়া নর্থ স্টেশনে ১৫৬১৩ নং. (গুয়াহাটি-মুর্কংসেলেক) লাচিত এক্সপ্রেসে তল্লাশি চালায়।
এই তল্লাশির সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে সিপিডিএস টিম আটক করে। এরপর ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ পাওয়া যায়, যার ভেতর থেকে ৪টি হর্নবিল পাখির ঠোঁট উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হর্নবিলের ঠোঁটগুলির মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এরপর হর্নবিলের ঠোঁট সহ ধৃত ব্যক্তিকে আরপিএফ স্টেশনে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে ১৯৭২-এর বন্যপ্রাণী সুরক্ষা আইনের অন্তর্গত সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর হর্নবিলের ঠোঁট ও ধৃত ব্যক্তিকে অসমের বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
এখানে উল্লেখ করা যেতে পারে যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ  ট্রেনের মাধ্যমে অবৈধ বন্যপ্রাণী সামগ্রী এবং বিপন্ন প্রজাতির পরিবহণ প্রতিরোধ করতে সর্বদা প্রতিশ্রতিবদ্ধ। যে কোনও অবৈধ সামগ্রীর পরিবহণ প্রতিরোধ করতে রেলওয়ে স্টেশন ও ট্রেনে নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে আসছে আরপিএফ। অবৈধ পরিবহণকারীদের এই ধরনের চোরাই সামগ্রী পাচারের কার্যকলাপের বিরুদ্ধে আরপিএফ-এর পক্ষ থেকে নিরলস লড়াই চালানো হচ্ছে।
advertisement
রেল পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই তাদের কাছে খবর আসছিল, কয়েকজন রেল পথে বন্যপ্রাণীর দেহাংশ চুরি করে নিয়ে যাতায়াত করতে পারে। সেই কারণেই বিশেষ নজর রাখা হচ্ছিল। অবশেষে রেল পুলিশ তাদের গ্রেফতার করতে পেরেছে৷ কাটিহার, মালদা, আলিপুরদুয়ার ডিভিশনকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hornbill Beak: হর্নবিলের ঠোঁট পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে গ্রেফতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement