advertisement

Homeopathic Medicines: অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব

Last Updated:

প্রস্তাবে বলা হয়েছে, দেশের বিস্তীর্ণ এলাকায় এখনও হোমিওপ্যাথিক ওষুধ সহজলভ্য নয়৷

Rapid Read
হোমিওপ্যাথিক ওষুধকে সহজলভ্য করার উদ্যোগ৷
হোমিওপ্যাথিক ওষুধকে সহজলভ্য করার উদ্যোগ৷
কঅ্যালোপ্যাথিক ওষুধের দোকানে মজুত করা যাবে হোমিওপ্যাথিক ওষুধও৷ ওষুধ মজুত এবং বিক্রির নিয়মের কড়াকড়ি শিথিল করে এমনই ব্যবস্থা চালু হতে পারে ভারতে৷
সূত্রের খবর, দেশজুড়ে পাড়ায় পাড়ায় ছড়িয়ে থাকা অ্যালোপ্যাথিক ওষুধের দোকানের মাধ্যমে যাতে সহজেই মানুষ হোমিওপ্যাথিক ওষুধও হাতে পেতে পারেন, তা নিশ্চিত করতেই এই পরিকল্পনার করা হয়েছে৷ এই ব্যবস্থা চালু করতে গেলে নিয়মে কী কী পরিবর্তন দরকার, তা খতিয়ে দেখছে নিয়ামক সংস্থা ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশেন (ডিএসসিও)৷
তবে এই প্রস্তাব এখনও বিবেচনাধীন রয়েছে৷ ডিএসসিও-র পক্ষ থেকে ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড (ডিটিএবি)-এর কাছে অনুমোদনের জন্য এই প্রস্তাব পাঠানো হয়েছে৷
advertisement
advertisement
প্রত্যন্ত এবং ছোট এলাকার মানুষও যাতে সহজে হোমিওপ্যাথিক ওষুধ পেতে পারেন, তা নিশ্চিত করার জন্য অ্যালোপ্যাথিক ওষুধের দোকানগুলিকেই কাজে লাগানো সম্ভব৷
বর্তমানে যে নিয়ম রয়েছে, তাতে অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রেতারাও হোমিওপ্যাথিক ওষুধ বিক্রি করতে পারেন৷ তবে তা শুধুমাত্র সিলড আকারেই বিক্রি করতে হবে এবং নির্দিষ্ট কিছু শর্তপূরণ করলেই তা করা যাবে৷৷ তবে যেহেতু হোমিওপ্যাথিক ওষুধের সরবরাহ ব্যবস্থায় ঘাটতি রয়েছে, তাই সুযোগ থাকলেও অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির ব্যবস্থা সাফল্য পায়নি৷ ওষুধ মজুত, সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত নিয়ম আরও সরল করে এবার হোমিওপ্যাথিক ওষুধকে আরও জনপ্রিয় করার উদ্যোগ নিল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশেন (ডিএসসিও)৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিটিএবি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Homeopathic Medicines: অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement