advertisement

'অসমের ইতিহাসে সেরা দিন’, যদিও মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না অসমের মুখ্যমন্ত্রী

Last Updated:
#দিজপুর: অসমের এনসিআর তালিকা থেকে বাদ পড়ল ৪০ লক্ষ মানষ ৷ দেশের বাসিন্দা হয়েও শরণার্থী তারা ৷ অসমের এনসিআর-র তালিকা প্রকাশ নিয়ে বাঙালির প্রতি চক্রান্ত ও জাতিবিদ্বেষের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাজ্যের মানুষদের সরকারের উপরই ভরসা রাখার বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বনন্দা সোনেওয়াল ৷
মুখ্যমন্ত্রী সোনেওয়াল বলেন,
অসম শান্তিপূর্ণ রাজ্য় ৷ কেউ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও তাদেরকে শান্ত থাকতে বলব আমি ৷ আমি আত্মবিশ্বাসী সমাজের প্রতিটি মানুষও চাইবে শান্তি বজায় থাকুক রাজ্যে ৷ প্রথম খসড়া প্রকাশের সময় শান্তিপূর্ণভাবে মানুষ ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন ৷ আশা করি পরিবর্তী তালিকা প্রকাশের আগে অবধিও মানুষ শান্তি বজায় রাখবে ৷
advertisement
একইসঙ্গে এদিন নাম না করে তিনি মমতাকে আক্রমণ করেন ট্যুইটে ৷ বলেন,
মিথ্যে প্রচার করে কেউ কেউ চাইছেন বিভ্রান্তি তৈরি করার ৷ কিন্তু অসমের মানুষ শান্তিপূর্ণভাবে এবং নিজেদের মধ্যে ঐক্য বজার রাখতেই পছন্দ করেন ৷ কিন্তু কেউ যদি রাজ্যের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেন ৷ তাহলে তা একেবারেই বরদাস্ত করা হবে না ৷
advertisement
advertisement
advertisement
৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে তালিকায় ২.৯০ কোটি আবেদনকারীর নাম প্রকাশিত হয়েছে রাজ্যের এনআরসি-তে ৷ কিন্তু বাকি ৪০ লক্ষ আবেদনকারীর নাম প্রকাশ করা হয়নি ৷ আর তা নিয়েই অসমের ৪০ লক্ষ আবেদনকারীর কপালে চিন্তার ভাঁজ ৷ এত সংখ্যক আবেদনকারীর ভবিষ্যত কি আদৌ সুরক্ষিত ? তা নিয়ে চাপা অসন্তোষের জন্ম নিচ্ছিল আবেদনকারীর মনে ৷ এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী সর্বানন্দা সোনওয়াল আশ্বস্ত করলেন রাজ্য বাসীকে ৷
advertisement
সর্বানন্দা বলেন,
এটি প্রথম খসড়া ৷ যাদের নাম তালিকায় ওঠেনি ৷ তারা আবার আবেদন জানাতে পারবেন ৷ ৩০ সেপ্টেম্বর অবধি অনলাইন কিংবা এনআরসি সেবাকেন্দ্রে গিয়ে তারা আবেদন জানাতে পারেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'অসমের ইতিহাসে সেরা দিন’, যদিও মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না অসমের মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement