advertisement

Himant Biswa Sarma: অসমের বিধানসভা ভোটে বিজেপি-র লক্ষ্য কত আসন, সোজাসাপ্টা জবাব দিলেন হিমন্ত!

Last Updated:

বৈঠকের শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, উন্নয়নের মডেলে ভর করেই অসমের বিধানসভা ভোটে সহজে জয় পাবে বিজেপি৷

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
২০২৬ সালেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির সঙ্গে অসমেও ভোট৷ স্বভাবতই অসমেও ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির৷ বিহারের পর অসমেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি৷
শনিবার কোর কমিটির বৈঠকে অসম বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, শরিক দলগুলির সঙ্গে জোট বেঁধেই অসমে নির্বাচনে লড়বে তারা৷ অসম বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ-এর লক্ষ্যমাত্রাও ঠিক করে নিয়েছে গেরুয়া শিবির৷ ১২৬ আসনের মধ্যে এনডিএ ১০৩টি আসনে লড়বে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নই যে বিজেপি-র লক্ষ্য, বৈঠক শেষে দলের বিবৃতিতে সেকথাও জানানো হয়েছে৷
advertisement
বৈঠকের শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, উন্নয়নের মডেলে ভর করেই অসমের বিধানসভা ভোটে সহজে জয় পাবে বিজেপি৷ তিনি দাবি করেন, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির মতোই অসমেও সহজে জয় পাবেন তাঁরা৷
advertisement
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘অসমে আমরা একশোটির বেশি আসনে জয়ী হতে পারব না৷ এখানকার জনবিন্যাস সেরকমই৷ অসমে ১২৬টি আসনের মধ্যে আমরা ১০৩টি আসনে লড়তে পারি৷ তার মানে এই নয় যে আমরা বাকি আসনগুলিতে লড়তে পারি না৷ এখানকার যা জনবিন্যাস তাতে বিজেপি এবং তার সঙ্গী দলগুলি সর্বাধিক ১০৩টি আসনেই মানুষের কাছে পৌঁছতে পারবে৷’
advertisement
হিমন্ত বিশ্বশর্মা আরও দাবি করেছেন, অসমে সীমানা পুনর্বিন্যাসের পর দশ-পনেরোটি আসনে বিজেপি-র জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে৷ যে আসনগুলিতে এখ বিজেপি-র কোনও বিধায়কই নেই৷ হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমের ভোটে তরুণ প্রজন্ম এবং মহিলাদেরই প্রার্থী করার উপরে বেশি জোর দেবে বিজেপি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himant Biswa Sarma: অসমের বিধানসভা ভোটে বিজেপি-র লক্ষ্য কত আসন, সোজাসাপ্টা জবাব দিলেন হিমন্ত!
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement