advertisement

Hathras Stampede: হাথরসে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬! যোগীকে ফোন করলেন মোদি

Last Updated:

এ দিন হাথরসে একটি সৎসঙ্গ অনুষ্ঠানের শেষে এই পদপিষ্টের ঘটনা ঘটে৷ মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে৷

হাথরসে মৃত্যু মিছিল৷ ছবি- পিটিআই
হাথরসে মৃত্যু মিছিল৷ ছবি- পিটিআই
হাথরস: উত্তর প্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭৷ আলিগড়ের কমিশনারকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই৷ এই ঘটনায় আহত হয়েছেন ১৮ জন৷ তবে আহতরা প্রত্যেকেই বিপন্মুক্ত৷
এ দিন হাথরসে একটি সৎসঙ্গ অনুষ্ঠানের শেষে এই পদপিষ্টের ঘটনা ঘটে৷ মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে৷ তবে মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা৷ সৎসঙ্গের সভা শেষে সাধারণ মানুষ যখন অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে আসছিলেন, তখনই এই ঘটনা ঘটে৷ অতিরিক্ত ভিড়ের কারণেই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করেছে পুলিশ৷
advertisement
advertisement
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ঘটনায় শোকপ্রকাশ করে লোকসভায় বক্তব্য রাখার সময়ই উত্তর প্রদেশ সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা হয় তাঁর৷ মৃতদের ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার৷
advertisement
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সৎসঙ্গের অনুষ্ঠান স্থলে প্রবেশ ও বেরিয়ে আসার জন্য ড্রেনের উপরে একটি অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল৷ অনুষ্ঠান শেষে প্রচুর সংখ্যক মানুষ একসঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করায় সেই কাঠামোটি ভেঙে পড়ে৷ তখনই হুড়োহুড়ির মধ্যে পদপিষ্টের ঘটনা ঘটে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hathras Stampede: হাথরসে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬! যোগীকে ফোন করলেন মোদি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement