advertisement

Assembly Session: গিরিরাজের ‘নাচ’ মন্তব্য ঘিরে উত্তাল বিধানসভা, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান!

Last Updated:

অন্যদিকে, বিজেপির পাল্টা যুক্তি, যিনি এই বিধানসভার এই সদনের সদস্য নয় তাকে নিয়ে প্রস্তাব আনা যায় না৷ অধ্যক্ষ হইচই থামানোর কৌশল নিলেও উত্তেজনা অব্যাহত৷ অধ্যক্ষ বলেন, ‘‘এমন মন্তব্য না করাই ভাল৷ আমাদের সিএম সম্পর্কে যা বলেছেন তা বাঞ্ছনীয় ছিল না।’’

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং-এর ‘বিতর্কিত’ মন্তব্য ঘিরে বৃহস্পতিবার উত্তাল হল বিধানসভা৷ বিজেপি বিধায়কদের ‘ক্ষমা’ চাওয়ার দাবি তুললেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা৷
এদিন গিরিরাজের মন্তব্য নিয়ে বিধানসভার অধিবেশনে দৃষ্টি আকর্ষণ করেন শশী পাঁজা৷ তিনি বলেন, ‘‘উনি যে মন্তব্য করেছেন তা অসম্মানজনক৷ কুকথা, কুরুচিপূর্ণ মন্তব্য। মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য! উনি তিনবারের মুখ্যমন্ত্রী। একাধিকবারের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। এই মন্তব্য নারীবিদ্বেষমূলক মন্তব্য৷”
শশী পাঁজার মন্তব্যের পরপরই দু’পক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা৷ তুমুল হট্টগোল উভয়পক্ষের৷
advertisement
advertisement
আরও পড়ুন: সলমনের সঙ্গে নাচের তালে পা, মমতাকে নিয়ে ‘বেফাঁস’ বিজেপি-র গিরিরাজ! তীব্র নিন্দা শশী-চন্দ্রিমার
তৃণমূলের তরফে দাবি করা হয়, ‘‘নারীবিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী এমন মন্তব্য করতে পারেন না৷ তৃণমূলে ৩৫% মহিলা জনপ্রতিনিধি।’’
advertisement
অন্যদিকে, বিজেপির পাল্টা যুক্তি, যিনি এই বিধানসভার এই সদনের সদস্য নয় তাঁকে নিয়ে প্রস্তাব আনা যায় না৷ অধ্যক্ষ হইচই থামানোর কৌশল নিলেও উত্তেজনা থাকে অব্যাহত৷ অধ্যক্ষ বলেন, ‘‘এমন মন্তব্য না করাই ভাল৷ আমাদের সিএম সম্পর্কে যা বলেছেন তা বাঞ্ছনীয় ছিল না।’’
আরও পড়ুন: মমতাকে ফোন করেছিলেন স্বয়ং রাহুল! বৈঠক নিয়ে মিটল জটিলতা… কী জানালেন তৃণমূলনেত্রী?
কিন্তু, অধ্যক্ষের মন্তব্যেও কাজ হয়নি৷ ততক্ষণে আসন ছেড়ে সবাই উঠে পড়েন৷ উত্তাল বিধানসভায় ওঠে ‘ভারত মাতা কি জয় স্লোগান’৷
advertisement
গত বুধবারের বাতিল হয়ে যাওয়া ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ও মমতার এবিষয়ে মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বেনজির ভাবে আক্রমণ করেন মমতাকে৷ বলেন, ‘‘রাজ্য যখন একের পর এক দুর্নীতির প্রসঙ্গ সামনে আসছে, তখন তিনি তৃতীয় কোনও দুনিয়া অবস্থান করছেন৷ সলমনদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন৷’’
advertisement
গিরিরাজের সেই ভিডিও বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তারপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Session: গিরিরাজের ‘নাচ’ মন্তব্য ঘিরে উত্তাল বিধানসভা, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement