advertisement

South 24 Parganas News:জয়নগরে রান্নার গ্যাসের বেআইনি ব্যবহার, প্রকাশ্যেই 'কালোবাজারি'র অভিযোগ

Last Updated:

যেখানে গোটা বাংলা জুড়ে জ্বালানি সঙ্কট, সেখানে জয়নগরের রাস্তায় প্রকাশ্যেই 'কালাবাজারি'র অভিযোগ! অভিযোগ, স্থানীয় প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন কয়েকশো অটোয় রান্নার গ্যাস ভরা হচ্ছে।

চলছে কাটা ভরার কাজ 
চলছে কাটা ভরার কাজ 
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, অন্যদিকে রাজ্যে রান্নার গ্যাসের ঊর্ধ্বমুখী দাম-এই জোড়া ফলায় যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই জয়নগরের ধোসা-চরণ রোডে রমরমিয়ে চলছে রান্নার গ্যাসের বেআইনি ব্যবহার। অভিযোগ, গৃহস্থালির এলপিজি (LPG) সিলিন্ডার থেকে সরাসরি গ্যাস ভরা হচ্ছে অটোতে, যা কেবল বেআইনিই নয়, অত্যন্ত বিপজ্জনকও বটে। অভিযোগ উঠেছে, প্রকাশ্যেই চলছে ‘কালাবাজারি’। অভিযোগ, স্থানীয় প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন কয়েকশো অটোয় রান্নার গ্যাস ভরা হচ্ছে। জনবহুল রাস্তার ধারে কোনওরকম সুরক্ষা-ব্যবস্থা ছাড়াই এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরার ‘মরণখেলা’ চলছে।
গ্যাস-সঙ্কটের মধ্যেও রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অটোয় গ্যাস ভরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। দিন দুয়েক আগে উত্তরে রান্নার গ্যাস থেকে অটোয় গ্যাস ভরার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছিল গোপালনগর থানার পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণে জয়নগরের ধোসায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে রান্নার গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মানস মণ্ডল, সুব্রত মণ্ডল ও ইসরাফিল লস্কর। একাধিক সিলিন্ডারও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্যাসের কালোবাজারির বিরুদ্ধে অভিযান চলবে।
advertisement
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বাংলায় জ্বালানির আকাল। রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে কালোবাজারির অভিযোগ। ইতিমধ্যেই কড়া পদক্ষেপের কথা শোনা গিয়েছে নবান্ন থেকে। কালোবাজির বিরুদ্ধে কড়া বার্তা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের! ২৪ ঘণ্টার নজরদারির জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। নির্দেশ গিয়েছে জেলাশাসকদের কাছে। ডোমেস্টিক পরিষেবা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তা দেখার জন্যও এসেছে স্পষ্ট নির্দেশ। গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News:জয়নগরে রান্নার গ্যাসের বেআইনি ব্যবহার, প্রকাশ্যেই 'কালোবাজারি'র অভিযোগ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement