advertisement

Ghaziabad Sisters Update: মেজ বোনই ছিল ‘ডেথ কম্যান্ডার’! মেয়েদের ফোন বেচে ইলেকট্রিক বিল দিয়েছিল বাবা...গাজিয়াবাদ কাণ্ডে ভয়ঙ্কর তথ্য

Last Updated:

গত মঙ্গলবার গভীর রাতে ন’তলার জানলা থেকে ঝাঁপ দিয়েছিল পর পর৷ তিন বোন৷ সোজা পড়েছিল ৮০ ফুট নীচে৷ বয়স, ১৪, ১৬ এবং ১২৷ পুলিশ জানিয়েছে, সম্ভবত ওরা প্লাস্টিকের টুলের সাহায্যে খোলা জানলায় উঠেছিল৷ তারপরেই মরণঝাঁপ৷

গাজিয়াবাদের ঘটনাস্থল৷
গাজিয়াবাদের ঘটনাস্থল৷
গাজিয়াবাদ: গোটা ফ্ল্যাটটাই কেমন যেন আলোআঁধারি, ঠান্ডা৷ ফ্ল্যাটের জমে থাকা ঠান্ডা নিস্তব্ধতা আরও থিতিয়ে দেয় বাঁদিকে দেওয়ালে লেখা কাঁচা হাতের লেখাগুলো৷ শিরদাঁড়া দিয়ে বয়ে যায় শিহরণ৷ দেওয়ালে ফিকে হয়ে আসা পেনসিলের স্কেচ, অর্ধেক লেখা কোনও লাইন, কিছু শব্দের উপরে কেটে হিজিবিজি করে দেওয়া৷ প্রত্যেক বার লেখা এবং প্রত্যেকবার প্রত্যাখ্যানের লুপ-এ পড়ে যাওয়া কিশোরী৷ দেওয়ালে ঝুলছে রাধাকৃষ্ণের একটা ছবি, তার পাশেই ভাঙাচোরা শব্দে রোমান ইংরাজিতে লেখা একটা লাইন, ‘‘আমি খুব একা৷ আমার মন ভেঙে গেছে৷’’ সেই লেখার উপরে ফের কাটাকুটি করা৷ সেরকমই লেখা ছড়িয়ে রয়েছে গোটা ফ্ল্যাট জুড়ে৷
লখনউ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ডা. মানিনি শ্রীবাস্তব জানিয়েছেন, লেখার উপরে বার বার এই ‘ক্রশ মার্ক’ ওর বিপন্ন মানসিকতার ও মানসিক দ্বন্দ্বের আভাস দেয়৷ তবে এটি স্বতঃপ্রণোদিত ছিল নাকি টাস্কের অংশ ছিল তা অবশ্য জানা যায়নি৷
advertisement
advertisement
তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, মেজ বোনই এঁদের মধ্যে ‘বস’ অথবা ‘ডেথ কম্যান্ডার’ ছিল কি না৷ এই ‘ডেথ কম্যান্ডার’ হল একটা বিশেষ ‘রোল’ যে অন্যদের নির্দেশ দেয়৷
এরপরেই আসে ‘ফাইনাল টাস্ক’৷ মেয়েদের ঘরব থেকে পাওয়ার একটি ডায়েরিতে লেখা ছিল, ‘‘এখন তুমি বুঝতে পারবে যে গেম আমাদের ছাড়তে বলছিলে, সেগুলো আমার কাছে কতটা কাছের৷’’
advertisement
গত মঙ্গলবার গভীর রাতে ন’তলার জানলা থেকে ঝাঁপ দিয়েছিল পর পর৷ তিন বোন৷ সোজা পড়েছিল ৮০ ফুট নীচে৷ বয়স, ১৪, ১৬ এবং ১২৷ পুলিশ জানিয়েছে, সম্ভবত ওরা প্লাস্টিকের টুলের সাহায্যে খোলা জানলায় উঠেছিল৷ তারপরেই মরণঝাঁপ৷
পুলিশি তদন্তে জানা গিয়েছে, এই পরিবারের ভিতরে নানা জটিলতা ছিল৷ ওই তিন কিশোরীর বাবা চেতন কুমার পেশায় একজন স্টক ট্রেডার৷ জানা গিয়েছে, বাজারে তাঁর ২ কোটি বেশি টাকার দেনা রয়েছে৷ প্রবল অর্থনৈতিক চাপে ইলেকট্রিক বিল মেটাতে মেয়েদের ফোন বিক্রি করে দিয়েছিল সে৷
advertisement
শুধু তাই নয়, গত দু’বছর মেয়েরা স্কুলে অনিয়মিত হয়ে গেলেও তাঁর টনক নড়েনি৷ গত কয়েকদিনে হঠাৎ করেই মেয়েদের ‘গেম অ্যাডিকশনের’ দিকে নজর পড়ে তাদের বাবার৷ ওই তিন কিশোরী সোশ্যাল মিডিয়ায় কোরিয়ান নাম ব্যবহার করত বলে জানিয়েছে পুলিশ৷ মারিয়া, আলিজা এবং সিন্ডি৷ নিজেদের ‘কোরিয়ান প্রিন্সেস’ বলে মনে করত৷ সব সময় সব কাজ একসঙ্গে করত৷ নাওয়া, খাওয়া, ঘুম সব৷
advertisement
তদন্তকারীরা জানিয়েছে, আত্মহত্যার ঘটনার দিন দশেক আগেই মেয়েদের অনলাইন কাজকর্মের বিষয়টি নজর আসে তাদের বাবার৷ সঙ্গে সঙ্গে সেই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেন তিনি৷
সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, পুলিশের প্রাথমিক তদন্ত সূত্রে মনে হয়েছে, ওই তিন কিশোরী কোরিয়ান টাস্ক বেসড ‘লাভ গেম’-এর সঙ্গে জড়িয়ে পড়েছিল৷ যেখানে বিভিন্ন চ্যালে়ঞ্জ দেওয়া হতো পার্টিসিপেন্টদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ghaziabad Sisters Update: মেজ বোনই ছিল ‘ডেথ কম্যান্ডার’! মেয়েদের ফোন বেচে ইলেকট্রিক বিল দিয়েছিল বাবা...গাজিয়াবাদ কাণ্ডে ভয়ঙ্কর তথ্য
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement