advertisement

Russia on Indo US Deal: ভারত-বাণিজ্য চুক্তিকে পাত্তাই দিচ্ছে না রাশিয়া! ক্রেমলিনের মন্তব্যে জলের মতো পরিষ্কার সব...দিল্লিকে ভয় দেখাতে পারল না ট্রাম্প

Last Updated:
ট্রাম্প আরও বলেন, “তিনি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে, এমনকি সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকেও অনেক বেশি তেল কিনবেন। এতে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সাহায্য হবে, যেখানে এই মুহূর্তে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।”
1/8
ক্রেমলিন: দীর্ঘ টানাপড়েন শেষে অবশেষে গত সোমবার ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক কমে হয়েছে ১৮ শতাংশ৷ দাবি করেছে, ভারত নাকি আর তেল কিনবে না রাশিয়া থেকে৷ বরং পরিবর্তে ভেনেজুয়েলার মার্কিন তেল কিনবে নয়াদিল্লি৷
vjs ক্রেমলিন: দীর্ঘ টানাপড়েন শেষে অবশেষে গত সোমবার ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প৷ ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক কমে হয়েছে ১৮ শতাংশ৷ দাবি করেছে, ভারত নাকি আর তেল কিনবে না রাশিয়া থেকে৷ বরং পরিবর্তে ভেনেজুয়েলার মার্কিন তেল কিনবে নয়াদিল্লি৷
advertisement
2/8
ট্রাম্পের দাবি প্রকাশ্যে আসার দিন দু’য়েক পরে এ বিষয়ে গত বুধবার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন৷ পুতিনের রাশিয়া জানিয়েছে, ভারত যে কোনও দেশের কাছ থেকে তেল কিনতে পারে৷ আর একাধিক দেশ থেকে খনিজ তেল কেনা কোনও নতুন বিষয় নয়৷

3/8
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ায় জানান, এর আগেও শুধুমাত্র রাশিয়ার কাছ থেকেই খনিজ তেল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কিনত না৷ তিনি বলেন, ‘‘ভারত সবসময় অন্যান্য দেশের কাছ থেকেও এই সমস্ত পণ্য কিনেছে৷ তাই এতে নতুন কিছু দেখছি না৷’’

4/8
রাশিয়ার বিদেশমন্ত্রক যদিও এই শক্তি বাণিজ্য বিষয়ক পারস্পরিক সম্পর্কের উপরে গুরুত্ব আরোপ করেছে৷ মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, জ্বালানি বাণিজ্যে উভয় পক্ষেরই লাভ হয়৷ এবং এতে বিশ্ব জ্বালানি বাজারে ভারসাম্য বজায় থাকে৷ তিনি জানিয়েছে, এই সেক্টরে ভারতের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে তারা৷

5/8
রাশিয়ার ব্যবসায়ী রেডিও কোমারস্যান্ট এফএম জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু এখনও জনসমক্ষে রাশিয়ার তেল না কেনার কথা ঘোষণা করেননি৷

6/8
প্রসঙ্গত, ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা দাবি করেছেন সোমবার। ওই পোস্টে তিনি মোদিকে “আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন” বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, দুই নেতা বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

7/8
তিনি আরও বলেন, “তিনি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে, এমনকি সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকেও অনেক বেশি তেল কিনবেন। এতে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সাহায্য হবে, যেখানে এই মুহূর্তে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।”
ট্রাম্প আরও বলেন, “তিনি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে, এমনকি সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকেও অনেক বেশি তেল কিনবেন। এতে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে সাহায্য হবে, যেখানে এই মুহূর্তে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।”
advertisement
8/8
ট্রাম্প আরও দাবি করেন, নয়াদিল্লি আমেরিকার পণ্য ও পরিষেবার ক্রয়ের পরিমাণ বাড়াবে। তিনি বলেন, ভারত “BUY AMERICAN” নীতির আওতায় অনেক বেশি পরিমাণে মার্কিন পণ্য কিনতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য, কয়লা এবং অন্যান্য রফতানি পণ্য।