advertisement

Jalpaiguri News: রঙের উৎসবের দিনেই মর্মান্তিক ঘটনা! বাথরুমে গিয়ে নিজেকে শেষ করে দিলেন ব্যবসায়ী! কেন? পরিবার দুষছে SIR-কে

Last Updated:

বাথরুমে গিয়ে আত্মহত্যা করলেন বছর 62-র এক বৃদ্ধ তার নাম ভোটার তালিকায় ডিলিটেড এসেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় ছুটে আসে জলপাইগুড়ি পৌরসভা চেয়ারম্যান।

পরিবারের ছবি
পরিবারের ছবি
জলপাইগুড়ি, সুরজিৎ দে: জলপাইগুড়ি শহরের নয়াবস্তী এলাকায় রঙের উৎসবের দিনেই নেমে এল শোকের ছায়া। আত্মহত্যা করেছেন ৬২ বছরের গৌরাঙ্গ দে। পরিবারের অভিযোগ, এসআইআর–এর ফাইনাল তালিকায় নাম বাদ পড়ায় আতঙ্কে চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ নিহত গৌরাঙ্গ দে পেশায় মোম ব্যবসায়ী ছিলেন। ঘটনায় তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের এসআইআর তালিকায় তাঁর নাম ছিল না। গতকাল তিনি শুনানিতে অংশ নেন এবং ৬ নম্বর ফর্মও পূরণ করেন। তবুও গত কয়েকদিন ধরে চরম উদ্বেগে ভুগছিলেন। পরিবারের দাবি, “ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তার ভয় ছিল।” মঙ্গলবার সকালে বাড়ির বাথরুমে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান স্ত্রী পপি দে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে স্ত্রী, মেয়ে ও পরিজনেরা। জলপাইগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে দীর্ঘ আট বছর ধরে বসবাস করছিলেন তাঁরা।
advertisement
advertisement
বাড়িওয়লা শম্পা সরকার বলেন, ‘‘গতকাল গৌরাঙ্গ একটা আতঙ্কের মধ্যে ছিল নাম না থাকার কারণে তিনি ভাবছিলেন তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে সেই আতঙ্ক যেন আজ কাল হয়ে দাঁড়াবে বুঝে উঠতে পারিনি।’’
advertisement
ঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে যান জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “উৎসবের দিনে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।” পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, এসআইআর আতঙ্কে রাজ্যে ইতিমধ্যেই বহু মৃত্যুর ঘটনা ঘটেছে। রঙের আবহে যখন শহর মেতেছে উৎসবে, ঠিক তখনই ১১ নম্বর ওয়ার্ডের একটি পরিবারে নেমে এসেছে গভীর অন্ধকার। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রঙের উৎসবের দিনেই মর্মান্তিক ঘটনা! বাথরুমে গিয়ে নিজেকে শেষ করে দিলেন ব্যবসায়ী! কেন? পরিবার দুষছে SIR-কে
Next Article
advertisement
রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে...? প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির
রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে? প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা গেরুয়া শিবিরের
  • অবশেষে নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির। অমিত শাহের হাত ধরে বিজেপির রথযাত্রার সূচনার পরে আজ হোলির দিনেই বড় ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন রাহুল সিনহা!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement