‘আমরা যে সব পচা মাল ফেলে দিই, তাদের তুলে নিয়ে ওরা বড় পদে বসায়...!’ তালডাংরার সভায় অভিষেক বললেন তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Abhishek Banerjee: অভিষেক বলেন, ‘‘তালডাংরার মানুষদের দাবি অনুযায়ী, শিলাবতী নদীর উপর ব্রিজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল করব। আর চার ব্লকে যেখানে সামান্য ভোটে পিছিয়ে আছি, সেখানে জেতাতে হবে। বিজেপিকে রেখে দিলে আলসার, ছেঁটে দিলে ক্যানসার।’’
আবীর ঘোষাল, তালডাংরা: বুধবার উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই বিজেপিকে কড়া আক্রমণ শানালেন তিনি। আলিপুরদুয়ারের ফালাকাটায় দাঁড়িয়ে অভিষেক বলেন, “ফালাকাটায় এবার কচুকাটা হতে চলেছে বিজেপি।” বৃহস্পতিবার তালডাংরার সভায় অভিষেক বলেন, ‘‘তৃণমূলের জয় এখন সময়ের অপেক্ষা।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা যে সব পচা মাল ফেলে দিই। তাদের তুলে নিয়ে বড় পদে বসায়। এখানের বিজেপি প্রার্থীর নামে থানায় একাধিক অভিযোগ আছে। একসময় আমাদের দলে ছাত্র সংগঠনে ছিল। আমরা পরে সরিয়ে দিই। গত ৫ বছরে প্রতিদিন বিজেপি আমাদের অধিকারের টাকা কেড়ে নিয়েছে। যারা প্রার্থী খুঁজে পায় না। এবারে আবর্জনাটাকে তুলে এনে প্রার্থী করেছে। যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে। একদিকে শিক্ষক আর অন্যদিকে চোর চিটিংবাজ। ভাল লোকেরা বিজেপি করে না। আমরা যাদের বর্জন করেছি, ওরা তাদের গ্রহণ করছে।’’
advertisement
advertisement
অভিষেকের আশ্বাস, ‘‘তালডাংরার মানুষদের দাবি অনুযায়ী, শিলাবতী নদীর উপর ব্রিজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল করব। আর চার ব্লকে যেখানে সামান্য ভোটে পিছিয়ে আছি, সেখানে জেতাতে হবে। বিজেপিকে রেখে দিলে আলসার, ছেঁটে দিলে ক্যানসার।’’
advertisement
আজ, বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করেছেন। মালদহের বৈষ্ণবনগরেও একটি সভা ছিল তাঁর সূচিতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভায় জনসভা করলেন। নির্বাচনের আগে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।
Location :
Bankura,West Bengal
First Published :
Apr 02, 2026 2:24 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
‘আমরা যে সব পচা মাল ফেলে দিই, তাদের তুলে নিয়ে ওরা বড় পদে বসায়...!’ তালডাংরার সভায় অভিষেক বললেন তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা










