Holi 2026: ৪০০ বছরের প্রাচীন দোল, কালাচাঁদ জিউয়ের আবির খেলায় মাতল কয়েক হাজার মানুষ! জাঁকজমক দেখে চোখ কপালে উঠবে

Last Updated:

Hooghly Holi 2026: সুগন্ধার দোলযাত্রায় উপচে পড়া ভিড়। চিন্তামণি বসুরায় এই দোল উৎসবের সূচনা করেছিলেন বলে শোনা যায়। দোল বাড়ির নাট মন্দিরে কালাচাঁদ দেব জিউ ও রাধারানীর এই দোলযাত্রা দেখতে ভোর থেকেই মানুষের ঢল নামে।

৪০০ বছর প্রাচীন সুগন্ধার দোলযাত্রা
৪০০ বছর প্রাচীন সুগন্ধার দোলযাত্রা
সুগন্ধা, হুগলি, সোমনাথ ঘোষ: সুগন্ধার দোলযাত্রায় উপচে পড়া ভিড়। পোলবার সুগন্ধার বসু পরিবার শুরু করেছিল যে দোল উৎসব, সেটি ৪০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে। চিন্তামণি বসুরায় এই দোল উৎসবের সূচনা করেছিলেন বলে শোনা যায়। দোল বাড়ির নাট মন্দিরে কালাচাঁদ দেব জিউ ও রাধারানীর এই দোলযাত্রা দেখতে ভোর থেকেই মানুষের ঢল নামে।
দোলবাড়ির সামনে শুরু হয় আবির খেলা। সারাদিন ধরে চলে পুজোপাঠ, হোম-যজ্ঞ। দোলের আগের দিন চাঁচড় হয়। সেখানে ন্যাড়াপোড়া করে অশুভ শক্তির নাশ করা হয়। বসুরায় পরিবারের একাধিক নাট মন্দিরে আরও অনেক বিগ্রহ রয়েছে। সারা বছর নিত্য পুজো হয়। দোলের দিন বিশেষ পুজো হয় সেই সব বিগ্রহের।
advertisement
advertisement
এই দোল উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর মেলা বসে সুগন্ধা দোলবাড়ি মাঠ ও স্কুল মাঠে। এক সপ্তাহ ধরে চলে মেলা। সুগন্ধা গ্রামের প্রতি বাড়িতে আত্মীয়-স্বজন আসে দোলে। বহু মানুষের সমাগম হয় মেলায়। জিলিপি, বাদাম ভাজা আর হরেক খেলনার দোকান থেকে ঘর সাজানোর পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। নাগরদোলা থেকে ছোটোদের মজার রাইড, সবই থাকে মেলায়।
advertisement
দিনে দিনে এই মেলা কলেবরে বেড়েছে অনেকটাই। দোলবাড়ি মাঠে যাত্রাপালা অনুষ্ঠিত হয় দোলের রাতে। সেই রীতি আজও চলে আসছে। আগে বসুরায় পরিবার মেলা পরিচালনার দায়িত্বে থাকলেও, গত বেশ কয়েক বছর ধরে সুগন্ধা গ্রাম পঞ্চায়েত মেলা পরিচালনা করে থাকে। নিরাপত্তার জন্য পোলবা থানার পুলিশ মোতায়েন থাকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Holi 2026: ৪০০ বছরের প্রাচীন দোল, কালাচাঁদ জিউয়ের আবির খেলায় মাতল কয়েক হাজার মানুষ! জাঁকজমক দেখে চোখ কপালে উঠবে