advertisement

Watch Video: ভয়ঙ্কর ঘটনা! ১৯৯৩ মুম্বই হামলার মূল অভিযুক্তের দেখা মিলল রেল স্টেশনে

Last Updated:

রেলপথে তাঁকে নাসিকে নিয়ে যাওয়া হচ্ছিল৷ যদিও নিরাপত্তার কারণে এই বিষয়টি একেবারেই গোপন রাখা হয়েছিল৷

রেলপথে আবু সালেমকে নাসিকের সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল
রেলপথে আবু সালেমকে নাসিকের সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল
মুম্বই: ১৯৯৩ সালের ভয়ঙ্করতম দিনের কথা নিশ্চয়ই অনেকের স্মরণে থাকবে৷ ভয়ঙ্কর বোমা বিস্ফরণে কেঁপে উঠেছিল মুম্বই শহর৷ সেই মামলাতেই আটক করা হয়েছিল প্রধান অভিযুক্ত গ্যাংস্টার আবু সালেমকে৷ সেই তাঁকেই কিনা দেখা গেল ভারতের স্টেশনে৷
এক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে৷ এই কুখ্যাত ব্যক্তিকে৷ ঘটনাটি ঘটেছে নাসিকের মনমাদ স্টেশনে৷
advertisement
advertisement
আসলে তাঁর জেল স্থানান্তকরের সময় তাঁকে পুলিশি নিরাপত্তায় দিল্লি-বেঙ্গালুরু-কর্ণাটক এক্সপ্রেসের মাধ্যমে নাসিক কেন্দ্রীয় সংশোধানাগারে নিয়ে যাওয়া হচ্ছিল৷ তখনই কোনওভাবে তাঁর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে৷
ফুটেজে দেখা যাচ্ছে সেলিম যখন ট্রেন থেকে নামছে প্রচুর সংখ্যক পুলিশ অফিসার তাঁকে ঘিরে রেখেছে, স্টেশনেও তাঁকে দেখে প্রচুর ভিড় জড়ো হয়েছে৷
advertisement
এরপর তাঁকে বাইরে অপেক্ষামান একটা পুলিশভ্য়ানে তুলে সড়ক পথে নাসিক কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়৷
বোমা হামলায় জড়িত থাকার কারণে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়৷ জানা গিয়েছে, তিনি গত মাসে বোম্বে হাইকোর্টে ‘নিরাপত্তার উদ্বেগ’ উল্লেখ করে ‘তালোজা কেন্দ্রীয় সংশোধনাগার’ থেকে তাঁর স্থানান্তর রোধ করতে চান৷ কিন্তু সেই আবেদন আদালতের তরফ থেকে খারিজ হয়৷
advertisement
এই কারণেই রেলপথে তাঁকে নাসিকে নিয়ে যাওয়া হচ্ছিল৷ যদিও নিরাপত্তার কারণে এই বিষয়টি একেবারেই গোপন রাখা হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Watch Video: ভয়ঙ্কর ঘটনা! ১৯৯৩ মুম্বই হামলার মূল অভিযুক্তের দেখা মিলল রেল স্টেশনে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement