advertisement

কবে মুক্তি জানা নেই, আরও একবার সামনে এল ওমর আবদুল্লাহর ছবি

Last Updated:
#জম্মু-কাশ্মীরঃ আরও একবার সামনে এলেন তিনি৷ এবার আগের চেয়ে অনেকটা তরতাজা৷ যদিও আগের রাজকীয় সাজপোশাক নেই৷ তবু একবার দেখেই চিনতে ভুল হবে না, ইনিই ওমর আবদুল্লাহ, জম্মু কাশ্মীরের প্রাক্তন তথা সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী৷ বন্দি হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার৷ বৃহস্পতিবার প্রাকশ্যে এল তাঁর ছবি৷
জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সময় থেকেই বন্দি ওমর আবদুল্লাহরা৷ দিন কয়েক আগে তাঁদের বিরুদ্ধে জনসুরক্ষা আইন আনা হয়েছে৷ কয়েক মাস আগেই তাঁর একটি ছবি সামনে আসে৷ সেই ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল৷ গাঢ় নীল জ্যাকেট ও টুপি পরে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছবিটা দেখে উদ্বেগ প্রকাশ করে বহু রাাজনৈতিক ব্যক্তিত্ব৷ দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
advertisement
advertisement
এদিন ওমরের সঙ্গে দেখা করতে এসেছিলেন একজন সরকারি চিকিৎসক৷ তার পাশে দাঁড়িয়েই ছবি তোলেন ওমর৷  ছবিতে দেখা যাচ্ছে, ওমরের মুখে অনেকদিনের না কামানো দাড়ি৷ মাথায় চুলও কমেছে৷ গায়ে নীল-হলুদ পোশাক৷ ওমরের দল জম্মু ও কাশ্মীর ন্যাশানল কংগ্রেসের দাবি, ওমর এই বন্দিদশা শেষ করার আগে দাড়ি কামাবেন না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কবে মুক্তি জানা নেই, আরও একবার সামনে এল ওমর আবদুল্লাহর ছবি
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement