advertisement

বন্যার কবলে অসমের ২৫ জেলা, বাড়ছে জলস্তর, রোজই বাড়ছে মৃতের সংখ্যা

Last Updated:

পাঁচটি জেলা -র ৩,২৪৫ জন মানুষকে গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে

#গুয়াহাটি: অসমে বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে ৷ মঙ্গলবার সরকারে পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের রাজ্যের ৩৩ জেলার মধ্যে ২৫টি জেলা বন্যার কবলে ৷ এদিকে  অসমের বন্যায় মৃত আরও ৩ ৷  অসমের বন্যায় এই নিয়ে ২৫ জনের মৃত্যু হল৷  বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত দেড় লক্ষ মানুষ৷
বিপদ কাটেনি ধুবড়ি, জোরহাট, কোকরাঝাড়ে৷  তিনসুকিয়া, ডিব্রুগড়, মাজুলির পরিস্থিতি উদ্বেগজনক ৷ এদিন যে মৃতের তালিকা এসেছে তার মধ্যে ২ জন বারপেটা জেলার ও ১ জন ডিব্রুগড়ের বাসিন্দা ৷ অসমের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ASDMA) বুলেটিনে এই খবর জানিয়েছে ৷
advertisement
উদলগুড়ি, কামরূপে বন্যার জলস্তর কিছুটা হলেও কমেছে , তবে আরও ২৩ টি জেলা জলের তলায় ডুবে রয়েছে ৷ যারমধ্যে রয়েছে ধিমাজি, দক্ষিণ সালমারা, লাখিমপুর, নলবাড়ি, বারপেতা, কোকড়াঝোড়, গোয়ালপাড়া, জোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া ৷
advertisement
অসমের এই প্রবল বন্যায় প্রভাবিত হয়েছেন ১৩.২ লক্ষ মানুষ ৷ পাশাপাশি জীবনহানির সংবাদও পাওয়া যাচ্ছে ৷ সরকার পক্ষের জারি করা বুলেটিন অনুযায়ী, অসমের বন্যায় সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বারপেতা তারপর রয়েছে দক্ষিণ সালমারা ও নলবাড়ি ৷ সারা রাজ্যে ৭৫,৭০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পাঁচটি জেলা-র ৩,২৪৫ জন মানুষকে গত ২৪ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বন্যার কবলে অসমের ২৫ জেলা, বাড়ছে জলস্তর, রোজই বাড়ছে মৃতের সংখ্যা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement