advertisement

জিনিস আসতে দেরি, ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে কোপাল এক মহিলা !

Last Updated:

ই-কার্ট সংস্থা ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে কোপাল এক মহিলা ৷

#নয়াদিল্লি: অনলাইনে শপিংয়ের পর সেই জিনিস ডেলিভারি হতে দেরি ৷ ব্যস তাতেই রেগে আগুন গ্রাহক ৷ ই-কার্ট সংস্থা ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে কোপাল এক মহিলা ৷ ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির নিহাল বিহারে ৷ ২৮ বছরের ডেলিভারি বয় কেশবের উপর এতটাই রেগে যান ৩০ বছরের ওই মহিলা , যে তার উপর এলোপাথাড়ি ছুরি চালাতে থাকে সে ৷ এই কাজে অবশ্য মহিলাকে সাহায্য করে তার ভাই ৷ ঘটনার পর গুরুতর আহত কেশব ৷
গত ২৪ মার্চ নিহাল বিহারের অম্বিকা এনক্লেভে স্মার্টফোন ডেলিভারি দিতে যান ফ্লিপকার্টের ডেলিভারি বয় কেশব ৷ স্মার্টফোন পৌঁছতে দেরি করায় তাঁর উপর রেগে যায় ওই মহিলা ৷ সিসিটিভি ফুটেজেও ঘটনার অনেক কিছু ধরা পড়েছে ৷ যা তদন্তে সাহায্য করছে পুলিশকে ৷ অভিযুক্ত মহিলা এবং তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে ৷ গুরুতর জখম কেশব আপাতত দিল্লির সঞ্জয় গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জিনিস আসতে দেরি, ফ্লিপকার্টের ডেলিভারি বয়কে ২০ বার ছুরি দিয়ে কোপাল এক মহিলা !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement