advertisement

Flight Cancelled: কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট! ১০০টিরও বেশি বিমান বাতিল দিল্লিতে, ভারত-পাক সংঘাতের রেশ বিমান পরিষেবায়

Last Updated:

Flight Cancelled: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে দিল্লি বিমানবন্দর থেকে আজও বাতিল হল একগুচ্ছ উড়ান। দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার দিল্লি বিমানবন্দরে আগত এবং বহির্গামী মিলিয়ে মোট ১৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ভারত-পাক সংঘাতের রেশ বিমান পরিষেবায়
ভারত-পাক সংঘাতের রেশ বিমান পরিষেবায়
নয়াদিল্লি : ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে দিল্লি বিমানবন্দর থেকে আজও বাতিল হল একগুচ্ছ উড়ান। দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার দিল্লি বিমানবন্দরে আগত এবং বহির্গামী মিলিয়ে মোট ১৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
advertisement
দিল্লি বিমানবন্দর সূত্রের তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে বাড়তি ‘চেকিং’। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতার অনুরোধ করা হয়েছে যাত্রীদের।
advertisement
কলকাতা বিমান বন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কলকাতা বিমানবন্দরে APD জানাচ্ছেন ৪ টি বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। নিরাপত্তার দায়িত্ব থাকে CISF রক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। ছুটিতে থাকা কর্মীদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবাঞ্ছিত ঘোরাফেরায় নজরদারি বাড়ানো হয়েছে। সেইসঙ্গে বিমানবন্দরের ভিতরে গাড়ি দাঁড়ানো বন্ধ করতে বলা হয়েছে। একাধিক বিমান বন্দর বন্ধ থাকায় বাড়তি চাপ কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের বাইরেও নজরদারি জন্য বিধাননগর পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে।
advertisement
শনিবার বিকেল পর্যন্ত দেশের ২৭টি বিমানবন্দর বন্ধ থাকছে। তার ফলে অনেক বিমান বাতিল হয়ে গিয়েছে। আগে থেকে খোঁজখবর নিয়ে যাত্রীদের বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছেন, “বিমানের সূচিতে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে। নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রা শুরু করুন।’’
advertisement
যাত্রীদের উদ্দেশে বেশ কিছু পরামর্শও দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। মালপত্র বহনের নিয়ম মেনে চলা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতা করা, শুধুমাত্র সরকারি বিবৃতির উপরে ভরসা রাখা, সমাজমাধ্যমের ভিত্তিহীন খবর অনুযায়ী কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হয়েছে। যাত্রী ছাড়া বিমানবন্দরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Flight Cancelled: কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট! ১০০টিরও বেশি বিমান বাতিল দিল্লিতে, ভারত-পাক সংঘাতের রেশ বিমান পরিষেবায়
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement