advertisement

India's Rescue Operation in Ukraine: রোমানিয়া হয়ে দেশে ফিরছেন ২১৯ জন ভারতীয়, উদ্ধার নিয়ে আশ্বাস বিদেশমন্ত্রীর

Last Updated:

ভারতীয় পড়ুয়াদের আরও একটি দলকে হাঙ্গেরির বুদাপেস্ট হয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে৷ ইতিমধ্যেই ইউক্রেনের দিক থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছেন এই ভারতীয় পড়ুয়ারা৷ (India's Rescue Operation in Ukraine)

রোমানিয়া হয়ে ভারতে ফিরছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা৷
রোমানিয়া হয়ে ভারতে ফিরছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা৷
#দিল্লি: ইউক্রেনে (Ukraine Crisis)আটক ভারতীয়দের নিয়ে মুম্বইয়ে ফিরছে এয়ার ইন্ডিয়ার বিমান৷ এ দিনই রোমানিয়া (Romania)থেকে ২১৯ জন যাত্রীকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় বিশেষ এই বিমানটি৷ আজ রাতেই মুম্বই পৌঁছবে এই বিমান৷ ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করে এ দিনই আরও একটি বিমানের নিউ দিল্লিতে অবতরণ করার কথা৷
অন্যদিকে ভারতীয় পড়ুয়াদের আরও একটি দলকে হাঙ্গেরির বুদাপেস্ট হয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে৷ ইতিমধ্যেই ইউক্রেনের দিক থেকে হাঙ্গেরিতে প্রবেশ করেছেন এই ভারতীয় পড়ুয়ারা৷ সেখান থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
advertisement
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ট্যুইট বার্তায় জানিয়েছেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে সবরকম চেষ্টা করা হচ্ছে৷ ট্যুইট বার্তায় বিদেশমন্ত্রী লিখেছেন, 'আমাদের টিম চব্বিশ ঘণ্টা কাজ করছে৷ আমি নিজে গোটা উদ্ধার প্রক্রিয়ার তদারকি করছি৷ ২১৯ জন ভারতীয়কে নিয়ে রোমানিয়া থেকে প্রথম বিমানটি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে৷'
advertisement
মুম্বইগামী এই বিমানের পাবলিক অ্যাড্রেস সিস্টেম-এর মাধ্যমে রোমানিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রাহুল শ্রীবাস্তবও ভারতীয় পড়ুয়াদের আশ্বস্ত করেছেন৷ তিনি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত ইউক্রেনে থাকা প্রত্যেক ভারতীয়কে উদ্ধার করা হচ্ছে, এই অভিযান চলবে৷ বিমানে যাঁরা ফিরছেন তাঁদের সঙ্গে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের যোগাযোগ থাকলে এই বার্তা পৌঁছে দেওয়ার আর্জি জানান রাহুল শ্রীবাস্তব৷
advertisement
যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে ইউক্রেনের আকাশসীমা অসামরিক বিমান পরিবহণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে৷ সেই কারণেই রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরির মতো ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি হয়ে ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে৷ তবে এখনও কয়েক হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকেই প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন৷ খাবার, জল না মেলার অভিযোগও করেছেন তাঁরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India's Rescue Operation in Ukraine: রোমানিয়া হয়ে দেশে ফিরছেন ২১৯ জন ভারতীয়, উদ্ধার নিয়ে আশ্বাস বিদেশমন্ত্রীর
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement