advertisement

Election Commission: SIR-এর কাজে হস্তক্ষেপ নয়! আইন ভাঙলে কড়া ব্যবস্থা, মমতার আক্রমণের পর পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন

Last Updated:

Election Commission: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নগুলির জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে আইনের শাসন কার্যকর হবে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে কমিশনের হাতে থাকা আইনগত বিধান ও ক্ষমতা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

SIR-এর কাজে হস্তক্ষেপ নয়! আইন ভাঙলে কড়া ব্যবস্থা, মমতার আক্রমণের পর পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
SIR-এর কাজে হস্তক্ষেপ নয়! আইন ভাঙলে কড়া ব্যবস্থা, মমতার আক্রমণের পর পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
কলকাতা: ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি৷ প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠকের পর বেরিয়েই কমিশনকে কড়া ভাষায় আক্রমণ মমতার৷ পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী৷ এবার মমতার অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন৷
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নগুলির জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে আইনের শাসন কার্যকর হবে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে কমিশনের হাতে থাকা আইনগত বিধান ও ক্ষমতা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ, টিএমসি বিধায়করা প্রকাশ্যে কমিশনের বিরুদ্ধে, বিশেষ করে সিইসির বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করছেন। হুমকি দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কর্মকর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে। টিএমসি কর্মী ও বিধায়কদের হাতে ইআরও (এসডিও/বিডিও) দফতরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
কমিশন জানিয়েছে, এসআইআর কাজের সঙ্গে যুক্ত কোনও কর্মীর উপর কোনও ধরনের চাপ, বাধা বা হস্তক্ষেপ কেউই করতে পারবেন না। বুথ লেভেল অফিসারদের (বিএলও) প্রাপ্য ভাতা অবিলম্বে মেটান৷ বর্তমানে প্রতিটি বিএলও-র জন্য নির্ধারিত ১৮,০০০ টাকার মধ্যে মাত্র ৭,০০০ টাকা দেওয়া হয়েছে৷
advertisement
রিটার্নিং অফিসার নিয়োগ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত মাপকাঠি মেনেই (জেনারেল অ‍্যাডমিনিস্ট্রেশনের এসএম/এসডিও/রেভিনিউ ডিভিশনাল অফিসার) রিটার্নিং অফিসার (আরও) নিয়োগের প্রস্তাব পাঠানোর জন্য কমিশন ২০.০১.২০২৬ তারিখে অনুরোধ জানায়। বর্তমানে ৬৭টি বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র এসডিও/এসডিএম পদমর্যাদার আধিকারিকরা রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন।
advertisement
ইলেক্টোরাল রোল অবজারভারদের বদলি নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করেই তিনজন ইলেক্টোরাল রোল অবজারভারকে বদলি করেছে। নির্বাচন কমিশন ২৭.০১.২০২৬ তারিখে ওই বদলির আদেশ বাতিল করার অনুরোধ জানায়। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপের খবর পাওয়া যায়নি।
advertisement
কমিশনের আরও অভিযোগ, সরকার চারজন আধিকারিক (দু’জন ইআরও এবং দু’জন এইআরও) এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেনি। তাঁদের বিরুদ্ধে আইনগত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া এবং অননুমোদিত ব্যক্তিদের সঙ্গে লগ-ইনের তথ‍্য ভাগ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের চিঠি রয়েছে ০৫.০৮.২০২৫ ও ০২.০১.২০২৬ তারিখের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Election Commission: SIR-এর কাজে হস্তক্ষেপ নয়! আইন ভাঙলে কড়া ব্যবস্থা, মমতার আক্রমণের পর পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement