advertisement

Earthquake: ভূমিকম্পে কাঁপল মেঘালয়, পশ্চিমবঙ্গ! কম্পণ অনুভূত ঢাকাতেও

Last Updated:

Earthquake: বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক এলাকায় কম্পণ অনুভূত হয়

ভূমিকম্পের কাঁপল মেঘালয়, পশ্চিমবঙ্গ
ভূমিকম্পের কাঁপল মেঘালয়, পশ্চিমবঙ্গ
মেঘালয়: সোমবার সন্ধ্যায় কেঁপে উঠল রাজ্যের বেশ কিছু অংশ। সেই সঙ্গে পড়শি দেশ বাংলাদেশ এবং নেপালেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পণের মাত্রা, ৫.৩। জানা গিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক এলাকায় কম্পণ অনুভূত হয়।
advertisement
advertisement
পাশাপাশি নেপালের বেশ কিছু অংশ ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পণ অনুভূত হয়েছে। এর সঙ্গে দেশের উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। মেঘালয়ের নর্থ গাড়ো হিলস হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল।
advertisement
গত মাসেই ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩.৩৯ মিনিটে আন্দামান সাগরে ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের ৯৩ কিলোমিটার গভীরে।
advertisement
এর আগে ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপু। জানা যায়, রাত ১১ টা নাগাদ আচমকা কেঁপে ওঠে মণিপুরের উখরুল জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। উখরুল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল। একের পর এক ভূমিকম্পে আশঙ্কা বাড়ছে৷ ঠিক এর কয়েক সপ্তাহের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: ভূমিকম্পে কাঁপল মেঘালয়, পশ্চিমবঙ্গ! কম্পণ অনুভূত ঢাকাতেও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement