advertisement

Domestic Violence: গার্হস্থ্য হিংসার মামলার জেরে প্রতিশোধ! প্রাক্তন স্ত্রীকে নৃশংস খুন আইটি কর্মীর

Last Updated:

Domestic Violence: গার্হস্থ্য হিংসার মামলার জেরে কানাডায় ফিরতে না পারার ক্ষোভে প্রাক্তন স্ত্রীর বাড়িতে ঢুকে তাঁকে খুন করার অভিযোগ উঠেছে এক আইটি কর্মীর বিরুদ্ধে। ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হায়দরাবাদ: হায়দরাবাদের ভানাস্থলিপুরম থানার অন্তর্গত এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনা। গার্হস্থ্য হিংসার মামলায় কানাডায় ফিরতে না পারার ক্ষোভে প্রাক্তন স্ত্রীর বাড়িতে ঢুকে তাঁকে খুন করার অভিযোগ উঠল এক আইটি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ বছর বয়সী ওই তরুণী একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। পরে স্বামী কানাডায় কাজের সূত্রে চলে যান এবং স্ত্রীও সেখানে যোগ দেন। কিন্তু দাম্পত্যে অশান্তির জেরে তরুণী ভারতে ফিরে আসেন এবং মহারাষ্ট্রে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন। ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় এবং ২০২৫ সালের এপ্রিল মাসে তরুণী দ্বিতীয়বার বিয়ে করেন।
advertisement
advertisement
এদিকে, মায়ের মৃত্যুর পর ২০২৫ সালের মার্চে অভিযুক্ত ভারতে ফিরে আসে। গার্হস্থ্য হিংসার মামলার কারণে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি থাকায় পাসপোর্ট স্থগিত হয়ে যায় এবং সে আর কানাডায় ফিরতে পারেনি। এরপর থেকেই সে প্রাক্তন স্ত্রীকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।
advertisement
পুলিশ জানায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাক্তন স্ত্রীর ঠিকানা জোগাড় করে দুই মাস আগে হায়দরাবাদে এসে একটি হোস্টেলে থাকতে শুরু করে অভিযুক্ত। বুধবার সে একটি ব্যাগে দুটি ছুরি, একটি ড্রিল মেশিন এবং পাঁচ লিটার পেট্রোল নিয়ে প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে ঢোকে। জোর করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং তরুণীকে মাথায় একাধিকবার ছুরি মেরে খুন করে বলে অভিযোগ।
advertisement
ঘটনার সময় বাড়িতে শাশুড়ি বারান্দায় ছিলেন। পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে ঘরের ভিতর থেকে আটক করে। জানা গিয়েছে, সে ঘরের চারপাশে পেট্রোল ঢেলে টয়লেটে লুকিয়ে ছিল। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Domestic Violence: গার্হস্থ্য হিংসার মামলার জেরে প্রতিশোধ! প্রাক্তন স্ত্রীকে নৃশংস খুন আইটি কর্মীর
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে ! শীতের আমেজ ক্রমশ কমবে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে !

  • শীতের আমেজ ক্রমশ কমবে

  • উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement