advertisement

Pratik Ur Rahman: বিমান বসুর ডাকেও দিলেন না সাড়া! কাস্তে-হাতুড়ি ছেড়ে কোন ফুলে প্রতীক? বামনেতার ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা!

Last Updated:

Pratik Ur Rahman: রাজ্য রাজনীতিতে নতুন করে সাড়া ফেলেছে তরুণ বাম নেতা প্রতীক উর রহমানের পদত্যাগ। সিপিআইএমের রাজ্য কমিটির সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে।

তরুণ বাম নেতা প্রতীক উর রহমান
তরুণ বাম নেতা প্রতীক উর রহমান
advertisement
advertisement
কলকাতাঃ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে তরুণ বাম নেতা প্রতীক উর রহমান-এর ইস্তফা। সিপিআইএমের রাজ্য কমিটির সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই তাঁর তৃণমূল বা বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে নানা মহলে আলোচনা তুঙ্গে।
advertisement
প্রাক্তন এসএফআই রাজ্য সভাপতি এবং ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে লড়ে উঠে আসা এই তরুণ মুখের ইস্তফা সিপিএমের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্রে জানা গেছে, প্রান্তিক মুসলিম সমাজ থেকে উঠে আসা প্রতীক উরের মতো নেতার দলত্যাগ সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বিরূপ প্রভাব ফেলতে পারে।
advertisement
ইস্তফার পর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সূত্রের খবর, বিমান বসু তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু প্রতীক উর রহমান তাঁকে জানান, ’আপনার প্রতিটি কথা আমার কাছে আদেশের মতো, তবে এই পরিস্থিতিতে আমি আপনার সামনে গিয়ে বসতে পারব না।’
advertisement
এদিকে প্রতীক উরের পাঠানো পদত্যাগপত্র ফাঁস হওয়া নিয়েও দলের অন্দরেই প্রশ্ন উঠেছে। কে বা কারা এই চিঠি প্রকাশ্যে আনল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, তিনি এখনও সিপিএমের আদর্শেই বিশ্বাসী, তবে সংগঠনের ভিতরের সমস্যার সমাধান না হলে তাঁর পক্ষে লড়াই চালিয়ে যাওয়া কঠিন। ভোটের আগে এই ঘটনায় বাম রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pratik Ur Rahman: বিমান বসুর ডাকেও দিলেন না সাড়া! কাস্তে-হাতুড়ি ছেড়ে কোন ফুলে প্রতীক? বামনেতার ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement