advertisement

১ নম্বরের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি, এক বছরের মধ্যে পরিস্থিতি আরও বদলাবে: দিলীপ ঘোষ

Last Updated:

গ্রাম বাংলা এবং পঞ্চায়েত সমিতিতে চলছে ভোটগণনা ৷ বিপুল ভোটে বিরোধী দলগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল ৷

#কলকাতা: গ্রাম বাংলা এবং পঞ্চায়েত সমিতিতে চলছে ভোটগণনা ৷ বিপুল ভোটে বিরোধী দলগুলিকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে তৃণমূল ৷ কিন্তু শাসক দলের এই বিপুল জয়ের মাঝেই রাজ্যে দ্বিতীয় দল হিসেবে উঠে আসল বিজেপি ৷ তৃণমূলকে টেক্কা দিয়ে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ৷ গোপীবল্লভ পুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত বিজেপি র দখলে ৷
রাজ্যের ২০টি জেলায় হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ পাশাপাশি ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অস্তিত্বই যেখানে মেলেনি ৷ সেখানে এবছর বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতও এসেছে বিজেপির দখলে ৷ এই সমস্ত জেলাগুলির মধ্যে তৃণমূলকে সবথেকে বেশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল ঝাড়গ্রাম ৷ এই রাজ্যেরই গোপীবল্লভপুর ২নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামের দখল নিল বিজেপি ৷ দিলীপের গড়ে তৃণমূলকে টপকে জয় ছিনিয়ে নিল বিজেপি ৷
advertisement
advertisement
এদিন পঞ্চায়েতের নির্বাচন নিয়ে দিলীপ ঘোষ এদিন জানান, ‘১ নম্বরের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি ৷ অধিকাংশ জেলায় দলের ভাল ফল ৷ সন্ত্রাস না হলে আরও ভাল ফল হত ৷ ১ বছরের মধ্যে পরিস্থিতি আরও বদলাবে ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১ নম্বরের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি, এক বছরের মধ্যে পরিস্থিতি আরও বদলাবে: দিলীপ ঘোষ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement