advertisement

Monkey Pox in India : বিদেশে না গিয়েও আক্রান্ত দিল্লির যুবক, মাঙ্কিপক্স নিয়ে ক্রমেই দেশ জুড়ে জটিল হচ্ছে পরিস্থিতি

Last Updated:

Monkey Pox in India : বিশেষজ্ঞদের মতামত, হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে৷ প্রসঙ্গত দিল্লির ওই যুবকের বিদেশযাত্রার কোনও ইতিহাস নেই৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয় কেন্দ্রের তরফে
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয় কেন্দ্রের তরফে
নয়াদিল্লি : দেশে মাঙ্কিপক্স ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে৷ দিল্লিতে ৩৪ বছর বয়সি এক যুবকের দেহে পাওয়া গিয়েছে এই ছোঁয়াচে রোগের জীবাণু৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল চারে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয় কেন্দ্রের তরফে৷ বৈঠকে বিশেষজ্ঞদের মতামত, হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে৷ প্রসঙ্গত দিল্লির ওই যুবকের বিদেশযাত্রার কোনও ইতিহাস নেই৷
আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, দিল্লির ওই আক্রান্ত যুবকের পরিজন-সহ তাঁর সংস্পর্শে আসা মোট ৯ জনকে নিভৃতবাসে রাখা হয়েছে৷ তাঁদের উপর নজর রাখা হয়েছে৷ এখনও অবধি তাঁরা উপসর্গহীন৷ তবে বিশেষজ্ঞদের মত, এই বসন্তরোগ নিয়ে এখনই উদ্বেগের কোনও কারণ নেই৷ অন্যদিকে তেলেঙ্গানার ৪০ বছর বয়সি এক ব্যক্তির ক্ষেত্রেও এই অসুখের উপসর্গ দেখা দিয়েছে৷ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন তাঁকে হায়দরাবাদে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে৷ তিনি কুয়েত থেকে ৬ জুলাই ফিরে এসেছেন৷ ২০ জুলাই থেকে তাঁর দেহে উপসর্গ দেখা দিয়েছে৷ তাঁর সংস্পর্শে আসা ১০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে৷ তবে তাঁদের মধ্যে এখনও উপসর্গ দেখা দেয়নি৷
advertisement
আরও পড়ুন : ৭২ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স, সংক্রামক এই অসুখকে বিশ্বস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে ঘোষণা হু-র
অতিমারি বিশেষজ্ঞ এবং ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন মাঙ্কিপক্স কোনও নতুন জীবাণু নয়৷ গত পাঁচ দশক ধরে বিশ্বে এই জীবাণুর খবর পাওয়া গিয়েছে৷ কেরালাতেও মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷ সাধারণত মাঙ্কিপক্সের ক্ষেত্রে ত্বকের জন্য লোশন ও জ্বর কমানোর জন্য জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে৷ যদি তার সঙ্গে রক্তের কোনও সংক্রমণ দেখা দেয় বা রোগী ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন, তাহলে উপযুক্ত ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
আরও পড়ুন : সাঙ্ঘাতিক ছোঁয়াচে ও ভয়ঙ্কর মাঙ্কিপক্স থেকে সন্তানকে কীভাবে নিরাপদে রাখবেন? জেনে নিন
মাঙ্কিপক্সের ক্ষেত্রে আক্রান্তের দেহরস, পোশাক থেকে জীবাণু ছড়াতে পারে৷ পশু থেকেও মানুষের দেহে সংক্রমিত হয় মাঙ্কিপক্স৷ পশুর কামড়, আঁচড়ের পাশাপাশি বন্য জীবজন্তুর মাংস যা সাধারণত ‘বুশমিট’ নামে পরিচিত, তার থেকে এই অসুখ ছড়াতে পারে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু শনিবারই মাঙ্কিপক্সকে বিশ্ব স্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে বর্ণনা করেছে৷ রোগ প্রতিরোধে সংহত ও কড়া পদক্ষেপের আর্জিও জানানো হয় সংস্থার তরফে৷ এখনও পর্যন্ত ৭৫ টি দেশ থেকে ১৬ হাজার মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷ মৃত্যু হয়েছে ৫ জনের৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Monkey Pox in India : বিদেশে না গিয়েও আক্রান্ত দিল্লির যুবক, মাঙ্কিপক্স নিয়ে ক্রমেই দেশ জুড়ে জটিল হচ্ছে পরিস্থিতি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement