advertisement

WHO on Monkey Pox: ৭২ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স, সংক্রামক এই অসুখকে বিশ্বস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে ঘোষণা হু-র

Last Updated:

WHO on Monkey Pox: এই বসন্তরোগকে ‘গ্লোবাল ইমার্জেন্সি’ ঘোষণা করার অর্থ হল এখনও আরও দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে এবং সারা বিশ্বকে সুসংবদ্ধ ভাবে এই রোগকে প্রতিহত করতে হবে

ইউরোপ, উত্তর আমেরিকা-সহ অন্যান্য অংশে এই অসুখ অতিমারির পর্যায়ে পৌঁছেছে
ইউরোপ, উত্তর আমেরিকা-সহ অন্যান্য অংশে এই অসুখ অতিমারির পর্যায়ে পৌঁছেছে
নয়াদিল্লি : মাঙ্কিপক্সের ভয়াবহ সংক্রমণকে বিশ্বস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে ঘোষণা করল বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু ৷ ৭০ টিরও বেশি দেশে ঊর্ধ্বগতিতে ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ৷ এই পরিস্থিতিকে বিপজ্জনক বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন৷ যদিও মাঙ্কি পক্স অসুখটি গত কয়েক দশক ধরেই আছে মধ্য ও পশ্চিম আফ্রিকার বেশ কিছু অংশে৷ তবে এর আগে আফ্রিকা মহাদেশের বাইরে এই অসুখ এত ভয়ঙ্কর হারে ছড়িয়ে পড়েনি৷ ইউরোপ, উত্তর আমেরিকা-সহ অন্যান্য অংশে এই অসুখ অতিমারির পর্যায়ে পৌঁছেছে৷
এই বসন্তরোগকে ‘গ্লোবাল ইমার্জেন্সি’ ঘোষণা করার অর্থ হল এখনও আরও দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে এবং সারা বিশ্বকে সুসংবদ্ধ ভাবে এই রোগকে প্রতিহত করতে হবে৷ এর আগে কোভিড ১৯ অতিমারি, ২০১৪ সালে আফ্রিকায় ইবোলা সংক্রমণ, ২০১৬ সালে লাতিন আমেরিকায়  জিকা ভাইরাস এবং তার সঙ্গে পোলিওর বিরুদ্ধে জারি লড়াইকে জরুরিকালীন বলে ঘোষণা করেছে হু৷ এই ঘোষণার অর্থ হল, এই সমস্যার প্রতি আরও বেশি দৃষ্টি আকর্ষণ করা৷ শনিবার হু প্রধান টেডরোস অ্যাডানোম ঘেব্রেয়েসাস এই বিষয়ে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন৷
advertisement
আরও পড়ুন : সাঙ্ঘাতিক ছোঁয়াচে ও ভয়ঙ্কর মাঙ্কিপক্স থেকে সন্তানকে কীভাবে নিরাপদে রাখবেন? জেনে নিন
অতি ছোঁয়াচে এই অসুখে এখনও পর্যন্ত ৭২ টি দেশের ১৫ হাজার ৮০০ মানুষ আক্রান্ত হয়েছেন ৷ গত ২০ জুলাই তাদের একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে ইউ এস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশ ন৷ চলতি বছরের মে মাস থেকেই পশ্চিম ও মধ্য আফ্রিকার বাইরেও মাঙ্কিপক্স সংক্রমণের খবর পাওয়া গিয়েছে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  তীব্র গলাব্যথায় ভুগছেন? এটাই কিন্তু ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের সবচেয়ে খারাপ লক্ষণ
পশু থেকে মানুষের মধ্যে সক্রামিত হওয়া মাঙ্কিপক্স খুবই ছোঁয়াচে অসুখ৷ এই ভাইরাল সংক্রমণের সঙ্গে চিকেন পক্সের বহু সাদৃশ্য আছে৷ কোনও কোনও দেশে মাঙ্কিপক্সকে এন্ডেমিক বলে ঘোষণা করা হলেও সম্প্রতি এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে৷ এই অসুখের উপসর্গ খুব একটা সাঙ্ঘাতিক বা ভয়ঙ্কর নয়৷ বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আদৌ উদ্বেগজনক নয়৷ কিন্তু বাচ্চাদের জন্য ভয়ানক হতে পারে কিছু ক্ষেত্রে৷
advertisement
বাচ্চাদের ক্ষেত্রে অস্বস্তি, জ্বর, গ্ল্যান্ড ফুলে যাওয়া, কাঁপুনি দিয়ে জ্বরের মতো উপসর্গ দেখা দেয়৷ এই উপসর্গগুলো বাচ্চাদের শরীরে দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
WHO on Monkey Pox: ৭২ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স, সংক্রামক এই অসুখকে বিশ্বস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা বলে ঘোষণা হু-র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement